RCB IPL Champion | আজ বেঙ্গালুরুতে আরসিবির বিজয় শোভাযাত্রা, সমর্থকদের সঙ্গে উৎসবে মাতবেন কোহলিরা

RCB IPL Champion | আজ বেঙ্গালুরুতে আরসিবির বিজয় শোভাযাত্রা, সমর্থকদের সঙ্গে উৎসবে মাতবেন কোহলিরা

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : সতেরো বছরের অপেক্ষা শেষে শাপমোচন। আঠারোতম আইপিএলে চ্যাম্পিয়ন হল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। বুধবার আমেদাবাদ থেকে বেঙ্গালুরুতে ফিরবেন কোহলিরা। সেখানে সমর্থকদের সঙ্গে উৎসবে মাতবেন তাঁরা।

আরসিবি-র তরফে জানানো হয়েছে, বিজয় শোভাযাত্রা হবে বেঙ্গালুরুতে। এদিন দুপুর সাড়ে ৩টা থেকে তা শুরু হবে। বিধান সৌধে গিয়ে মুখ্যমন্ত্রী সিদ্দারমাইয়ার সঙ্গে সাক্ষাৎ করবে গোটা দল। সেখান থেকে বিজয় শোভাযাত্রা করে চিন্নাস্বামী স্টেডিয়ামে যাবেন বিরাট কোহলিরা। স্টেডিয়ামে বিশেষ অনুষ্ঠানের ব্যবস্থা থাকবে।

সমর্থকদের উদ্দেশে আরসিবি-র তরফে সমাজমাধ্যমে লেখা হয়েছে, ‘বেঙ্গালুরুতে আরসিবির ভিক্টরি প্যারেড হবে। এটা তোমাদের জন্য। দলের দ্বাদশ ব্যক্তি। প্রতি বছর চিৎকারে, কান্নায় তোমরা পাশে থেকেছ। তোমাদের পাশে থাকাটা রাজকীয়। এই জয়ের মুকুট তোমাদের প্রাপ্য।’

মঙ্গলবার ট্রফি জয়ের পর কোহলির মুখেও ছিল সমর্থকদের কথা। তিনি বলেছিলেন, ‘এই ট্রফি যতটা দলের জন্য, ততটাই সমর্থকদের জন্য।’

দলকে জিতিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন বিরাট কোহলি। টুর্নামেন্টের জন্মলগ্ন থেকে তিনি আরসিবির হয়ে খেলছেন, দলকে নেতৃত্বও দিয়েছেন। কিন্তু ট্রফি জেতার সুযোগ হয়নি। একদিনের বিশ্বকাপ, টি-২০ বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলেও এতদিন আইপিএল ট্রফিটা অধরা ছিল কিং কোহলির। অবশেষে মঙ্গলবার এল স্বপ্নপূরণের সেই রাত। পাঞ্জাব কিংসকে হারিয়ে আইপিএল জিতল আরসিবি। ম্যাচের পর কান্নায় ভেঙে পড়েন কোহলি।

পরে তিনি বলেন, ‘আমি দলকে আমার যৌবন, সেরা সময়, অভিজ্ঞতা সব দিয়েছি। প্রতি বছর অপেক্ষা করেছি। ট্রফি জিততে চেয়েছি। কখনও ভাবিনি, দিনটা সত্যি হবে। তাই এই জয়টা স্পেশাল। শেষদিন পর্যন্ত দলের সঙ্গে থাকতে চাই।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *