উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : ভারতীয় দলের ক্রিকেটারদের বিশেষ করে জোরে বোলারদের জন্য একটি নতুন ফিটনেস টেস্ট (Health take a look at) চালু করতে চলেছেন হেড় কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। রাগবির ধাঁচে ইয়ো ইয়ো টেস্টের বদলে ব্রঙ্কো টেস্ট (Bronco Check)। এতে অসন্তুষ্ট প্রাক্তন ভারতীয় তারকা রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। তিনি বলেন, এতে হিতে বিপরীত হতে পারে। ক্রিকেটারদের কাছে যদি ধারাবাহিকতা প্রত্যাশা করা হয়, তাহলে ফিটনেস ট্রেনিংয়ের ক্ষেত্রেও ধারাবাহিকতা থাকা উচিত।
বিরাট কোহলির (Virat Kohli) আমলে শুরু হয় ইয়ো ইয়ো টেস্ট। এই পরীক্ষায় পাশ করতে না পেরে অনেক ক্রিকেটার জাতীয় দলে সুযোগ পাননি। কিন্তু গম্ভীর জামানায় এবার সেটার চেয়েও বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে ব্রঙ্কো টেস্টে। ভারতীয় দলের নতুন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ আদ্রিয়ান লে রো’র সুপারিশে নতুন এই টেস্ট শুরু হচ্ছে।
রাগবি খেলায় এই টেস্ট বেশ জনপ্রিয়। খেলোয়াড়দের অ্যারোবিক ক্ষমতা পরীক্ষা করা এবং কার্ডিওভ্যাসকুলার প্রক্রিয়া বাড়াতে এই টেষ্ট খুব উপযোগী। এই টেষ্টে ৬ মিনিটের মধ্যে ১২০০ মিটার দৌড়তে হবে।
সূত্রের খবর, বিসিসিআইয়ের (BCCI) সেন্টার অফ এক্সেলেন্সে ইতিমধ্যে বেশ কয়েকজন প্রথমসারির ক্রিকেটার এই টেস্ট দিয়েছেন। অশ্বিনের মতে, ট্রেনার পরিবর্তন হলে ট্রেনিংয়ের পদ্ধতি বদলায়। কিন্তু একজন ক্রিকেটার একটা ট্রেনিং পদ্ধতিতে থাকতে থাকতে নতুন পদ্ধতিতে মানিয়ে নিতে বেশ অসুবিধা হয়। এতে চোটের সম্ভাবনা বাড়ে। একটা পদ্ধতি যখন ভালোভাবে চলছিল। তখন সেটা পুরোপুরি বদলে ফেলার কোনও দরকার ছিল না। তবে কিছুটা বদল করাই যেত। জুন মাস থেকে ভারতীয় দলের সঙ্গে যুক্ত হয়েছেন আদ্রিয়ান। তারপরেই ইংল্যান্ড সফরে গিয়ে একাধিক চোটসমস্যা দেখা দেয় ভারতীয় দলে। কেবল জিম ভিত্তিক ট্রেনিং না করে এই ব্রঙ্কো টেস্টের মাধ্যমেও ক্রিকেটারদের ফিটনেস বাড়ানোর পরিকল্পনা নিয়েছে গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন টিম ম্যানেজমেন্ট।
