Rasikbil | খাঁচার ওপারে বাঘ-হরিণ! রসিকবিলে শিক্ষামূলক ভ্রমণে পুন্ডিবাড়ির সরকারি স্কুলের পড়ুয়ারা

Rasikbil | খাঁচার ওপারে বাঘ-হরিণ! রসিকবিলে শিক্ষামূলক ভ্রমণে পুন্ডিবাড়ির সরকারি স্কুলের পড়ুয়ারা

শিক্ষা
Spread the love


বক্সিরহাট: শীতের রবিবারটা একদম অন্যরকম কাটল পুন্ডিবাড়ির ইন্দ্রনাথ রাজেন্দ্রনাথ চতুর্থ পরিকল্পনা প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের জন্য। শ্রেণিকক্ষের চার দেওয়াল আর একঘেয়েমি কাটিয়ে প্রায় ৭০ কিমি দূরে রসিকবিল (Rasikbil) প্রকৃতি পর্যটন কেন্দ্রে শিক্ষামূলক ভ্রমণে এল বিদ্যালয়ের ৪২ জন খুদে পড়ুয়া। বইয়ের পাতায় দেখা চিতাবাঘ, হরিণ, মেছো বিড়াল বা ঘড়িয়ালকে খাঁচার ওপারে জীবন্ত দেখে বিস্ময়ে আত্মহারা শিশুরা। বিদ্যালয়ের শিক্ষকদের উদ্যোগে আয়োজিত এই ভ্রমণে খুদেদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

প্রধান শিক্ষক গোপাল চৌধুরী জানান, পাঠ্যপুস্তকের বাইরে প্রকৃতি ও বন্যপ্রাণীদের সঙ্গে পড়ুয়াদের সরাসরি পরিচয় করিয়ে দেওয়াই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য। সাধারণত বেসরকারি স্কুলগুলিতে এমন ভ্রমণের চল থাকলেও, গ্রামীণ সরকারি স্কুলের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। রসিকবিলের পাশাপাশি ফেরার পথে পুণ্য কবিরাজের উদ্যানও ঘুরে দেখে তারা। সব মিলিয়ে, এই শিক্ষামূলক ভ্রমণ গ্রামবাংলার খুদেদের মনে প্রকৃতির প্রতি ভালোবাসার এক নতুন জগত খুলে দিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *