Ranveer Singh left a particular handwritten be aware for Dhurandhar hairstylist

Ranveer Singh left a particular handwritten be aware for Dhurandhar hairstylist

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


রণবীর সিংয়ের (Ranveer Singh) ফিল্মি কেরিয়ারের অন্যতম সেরা প্রাপ্তি ‘ধুরন্ধর’ সে কথা বলার অবকাশই রাখে না। প্রথমভাগের পর দ্বিতীয়ভাগও দাগ কেটেছে দর্শকের মনে। পাওয়ার প্যাকড পারফরম্যান্স ঝড় তুলেছে দর্শক হৃদয়ে। সিনেমার দৃশ্যায়ন থেকে রণবীরের রাফ অ্যান্ড টাফ লুকে ফিদা ভক্তরা। অভিনয়ের প্রশংসার পাশাপাশি রণবীরের লুকও রয়েছে চর্চার কেন্দ্রে। কাঁধ পর্যন্ত লম্বা চুলে আলুথালু বেশে দর্শকের দরবারে রণবীরের উপস্থিতির নেপথ্য রয়েছেন অভিনেতার হেয়ারস্টাইলিস্ট মুসকান খান।

তাঁর হাতের জাদুতেই রণবীর সিং থেকে হামজা আলি মাজারি হয়ে উঠেছেন। দর্শককে হান্ড্রেড পার্সেন্ট বিনোদন দেওয়ার মার্কশিটে পেয়েছেন ফুলস মার্কস। তাই সিনেমা মুক্তির পর মুসকানের কাজে মুগ্ধ হয়ে খোলা চিঠি লিখলেন রণবীর। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে ‘ধুরন্ধর’ ছবিতে রণবীরের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করেন মুসকান। শুটিং সেটের একাধিক বিটিএস মুহূর্ত শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘সবকিছু যেন ঝাপসা, কিন্তু পরিশ্রমটা একদম স্পষ্ট। ক্যামেরার পিছনে ধুলো, ঘাম আর রক্তের মাঝে আমরা প্রতিটি ফ্রেম নিখুঁত করতে এবং দর্শককে অনুপ্রাণিত করার সর্বোচ্চ চেষ্টা করেছি।’

আরও পড়ুন:

একটি ছবিতে দেখা যাচ্ছে, লম্বা এলোমেলো চুল, ঘন দাড়ি আর কালো পোশাক সেখানে মুসকান রণবীরের লুক ঠিক করে দিচ্ছেন। দ্বিতীয় ছবিতে কালো ক্যাপ, সানগ্লাস পরে ক্যাজুয়াল লুকে মুসকানের কপালে স্নেহের চুম্বণ রণবীরের আর শেষ ছবিতে রয়েছে অভিনেতার লেখা সেই বিশেষ নোট। শুটিং শেষ হওয়ার পর হেয়ারস্টাইলিস্ট মুসকান খানকে রণবীর হাতে লেখা একটি চিঠি উপহার দিয়েছেন।

খোলা চিঠিতে পর্দার হামজা আলি মাজারি লেখেন, ‘আমার প্রিয় মুসকান, তুমি একজন অসাধারণ শিল্পী। একসঙ্গে কাজ করার জন্য আমি খুবই কৃতজ্ঞ। তার থেকেও বেশি তুমি একজন ভালো মনের মানুষ, তোমার একটি একটি সুন্দর হৃদয় আছে। দয়ালু মন যুক্ত শান্ত স্বভাবের একটি মেয়ে। তোমার সকল স্বপ্নপূরণ হোক। তুমি এগিয়ে যাও। উজ্জ্বল হোক ভবিষ্যৎ এবং সবসময় হাসিখুশি থাকো।’ চিঠির শেষে যোগ করেছেন, ‘ভালোবাসা রইল, রণবীর’। সুপারস্টারের তরফে এহেন প্রশংসায় প্রাণখোলা হাসি মুসকানের।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *