Ramdev | বিহারে NDA-র জয়ে আত্মবিশ্বাসী রামদেবের মোদি বন্দনা! RSS ইস্যুতে বিঁধলেন খাড়গেকে

Ramdev | বিহারে NDA-র জয়ে আত্মবিশ্বাসী রামদেবের মোদি বন্দনা! RSS ইস্যুতে বিঁধলেন খাড়গেকে

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: যোগগুরু বাবা রামদেব (Baba Ramdev) রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)-র নেতৃত্বাধীন এনডিএ(NDA)-র ওপর পূর্ণ আস্থা প্রকাশ করে দাবি করেছেন, বিহার বিধানসভা নির্বাচন ২০২৫-এ এনডিএ-র জয় নিশ্চিত। রাজ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার কথা স্বীকার করেও তাঁর দাবি, বিরোধীরা মোদির বিরুদ্ধে দাঁড়াতে সক্ষম নয়।

এক সাক্ষাৎকারে রামদেব বলেন, “বিহারের লড়াই বেশ তীব্র, কিন্তু মোদিজির ব্যক্তিত্ব হিমালয়ের মতো, তাঁর সামনে কেউ দাঁড়াতে পারছে না। মোদিজির ভাবমূর্তি, চরিত্র এবং তাঁর অবদান এক ঐশ্বরিক আশীর্বাদের মতো, তাই স্বাভাবিকভাবেই এই মুহূর্তে পাল্লা তাঁর দিকেই ঝুঁকে আছে। তবুও, গণতন্ত্রে এই ধরনের লড়াই ভালো। শাসক দল এবং বিরোধীদের মধ্যে এমন প্রতিযোগিতা গণতন্ত্রকে আরও সুন্দর করে তোলে।”

একইসঙ্গে, কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)-র আরএসএস (RSS) নিষিদ্ধ করার দাবির তীব্র সমালোচনা করেছেন যোগগুরু। তিনি কটাক্ষ করে বলেন, “যদি লড়াই করতে হয়, তাহলে অমিত শা এবং মোদিজির সঙ্গে লড়াই করুন। তাঁদের হারাতে পারেন না, তাই আরএসএস-এর বিরুদ্ধে অশ্লীল মন্তব্য করেন।”

রামদেব আরএসএস-এর প্রশংসা করে বলেন,”আজও লক্ষ লক্ষ সঙ্ঘ কর্মী দেশের জন্য কাজ করেন।যখন দেশবিরোধী, সনাতন বিরোধী শক্তিরা আরএসএস বা অন্য কোনও হিন্দুত্ববাদী শক্তির বিরোধিতা করে, তখন এর পেছনে তাঁদের কিছু গোপন উদ্দেশ্য থাকে।” যোগগুরুর এই মন্তব্য বিহারের আসন্ন নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিল বলেই মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *