উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বলিউড অভিনেতা রাজকুমার রাওয়ের বিরুদ্ধে জারি হয়েছে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা। গ্রেপ্তারি এড়াতে তড়িঘড়ি আদালতে আত্মসমর্পণও করেছেন অভিনেতা। ঘটনাপ্রসঙ্গে জানা গিয়েছে, ২০১৭ সালের একটি ছবির পোস্টারে অভিনেতাকে দেখা গিয়েছিল শিবের পোষাকে বাইকে বসে থাকতে। এই ঘটনায় হিন্দু ধর্মকে অসম্মান করার অভিযোগ তুলে জলন্ধর আদালতে ছবির পরিচালক, প্রযোজক এবং নায়ক-নায়িকার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে শিবসেনা।
সূত্রের খবর, ওই মামলার পূর্ববর্তী শুনানির সময় আদালতে হাজিরা দেননি রাজকুমার। সেই কারণেই তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। আর সেই কারণেই কার্যত গ্রেপ্তারি এড়াতে সোমবার আদালতে আত্মসমর্পন করেন রাজকুমার। সোমবার আত্মসমর্পনের পর শর্তসাপেক্ষ জামিন পেয়েছেন অভিনেতা। পরবর্তী শুনানির দিন ঠিক করা হয়েছে ৩০ জুলাই।
The publish Rajkummar Rao | বলিউডের রাজকুমারের বিরুদ্ধে জারি গ্রেপ্তারি পরোয়ানা! আদালতে আত্মসমর্পণ অভিনেতার appeared first on Uttarbanga Sambad.
