Rajasthan Hearth | রাজস্থানের আলওয়ারে রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন! ঝলসে গেলেন ৮ শ্রমিক

Rajasthan Hearth | রাজস্থানের আলওয়ারে রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন! ঝলসে গেলেন ৮ শ্রমিক

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজস্থানের আলওয়ার জেলার ভিওয়াড়ি শহরে একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে (Rajasthan Hearth) অন্তত আট জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু (Labour Dying) হয়েছে। সোমবার সকালে ঘটা এই দুর্ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ উঠেছে, বন্ধ কারখানার আড়ালে সেখানে বেআইনিভাবে বাজি তৈরি করা হচ্ছিল, যা থেকে এই ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, সোমবার সকালে ভিওয়াড়ি শিল্পাঞ্চলের ওই রাসায়নিক কারখানা থেকে হঠাৎই ধোঁয়া বেরোতে দেখেন কর্তব্যরত পুলিশ আধিকারিকেরা। মুহূর্তের মধ্যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কারখানাটি থেকে অন্তত তিন-চারটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ভিতরে থাকা শ্রমিকেরা বেরোনোর সুযোগ পাননি। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিনের কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

সহকারী জেলাশাসক সুস্মিতা মিশ্র জানান, কারখানার ভিতর থেকে প্রথমে সাতটি এবং পরে আরও একটি ঝলসে যাওয়া দেহ উদ্ধার করা হয়েছে। মৃতদের সকলেই উত্তরপ্রদেশ (UP) ও বিহারের (Bihar) পরিযায়ী শ্রমিক বলে জানা গিয়েছে। প্রশাসনের আশঙ্কা, ধ্বংসস্তূপের নিচে আরও এক জন আটকে থাকতে পারেন। দুর্ঘটনার সময় কারখানায় অন্তত ২৫ জন শ্রমিক উপস্থিত ছিলেন। আগুনের আশঙ্কায় পার্শ্ববর্তী কারখানাগুলো দ্রুত খালি করে দেওয়া হয়।

দমকল অধিকর্তা রাজু খান জানান, নথিপত্র অনুযায়ী কারখানাটি গত কয়েক মাস ধরে বন্ধ ছিল। তবে স্থানীয়দের অভিযোগ, সেখানে গোপনে বাজি তৈরি ও দাহ্য পদার্থ মজুত করা হচ্ছিল। কারখানার ভিতরে বিপুল পরিমাণ কেমিক্যাল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, বেআইনি বাজি তৈরির তথ্যটি খতিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাজস্থানের এই ঘটনা শিল্পাঞ্চলগুলোতে অগ্নি-সুরক্ষা ও অবৈধ কারখানার রমরমা নিয়ে আবারও প্রশ্ন তুলে দিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *