Raiganj | ভুট্টা খেতে মিলল রক্তাক্ত দেহ, বীরঘইয়ে খুনের নেপথ্যে কি মাদক ও জুয়ার আসর?

Raiganj | ভুট্টা খেতে মিলল রক্তাক্ত দেহ, বীরঘইয়ে খুনের নেপথ্যে কি মাদক ও জুয়ার আসর?

শিক্ষা
Spread the love


রায়গঞ্জ: সাতসকালে গ্রামের শ্মশান-শান্তি ভঙ্গ করে উদ্ধার হলো এক প্রৌঢ়ের রক্তাক্ত দেহ। বুধবার সকালে উত্তর দিনাজপুর (Uttar Dinajpur) জেলার রায়গঞ্জ (Raiganj) ব্লকের বীরঘই গ্রাম সংলগ্ন একটি ভুট্টা খেত থেকে উদ্ধার হয় ওই দেহটি। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম ফুলকান্ত রায় (৫৭)। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটি একটি সুপরিকল্পিত খুন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে গ্রামবাসী রাস্তা দিয়ে যাওয়ার সময় ভুট্টা খেতের ভেতরে একজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। কাছে গিয়ে তাঁরা চিনতে পারেন সেটি গ্রামেরই বাসিন্দা ফুলকান্ত রায়ের দেহ। খবর দেওয়া হয় রায়গঞ্জ থানায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর দুটো নাগাদ শেষবারের মতো বাড়ি থেকে বের হয়েছিলেন ফুলকান্তবাবু। তারপর দীর্ঘ সময় কেটে গেলেও তিনি বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা চারদিকে খোঁজখবর নিলেও তাঁর হদিস পাওয়া যায়নি। আজ সকালে তাঁর মৃত্যুর খবর আসতেই কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। মৃতের দিদি ষষ্ঠী বর্মন ও দাদা ধীরেন রায় জানান, ঠিক কী কারণে এবং কারা এই ঘটনা ঘটিছে, তা নিয়ে তাঁরা পুরোপুরি ধোঁয়াশায়। তাঁদের দাবি, ফুলকান্তবাবুর সঙ্গে কারও কোনও প্রকাশ্য শত্রুতা ছিল না।

স্থানীয়দের একটি বড় অংশের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ও জুয়ার রমরমা আসর বসছে। রাতের অন্ধকারে বহিরাগতদের আনাগোনাও চোখে পড়ে। পুলিশের প্রাথমিক ধারণা, কোনও পুরোনো বিবাদ বা জুয়ার ঠেকে হওয়া গোলমালের জেরেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমে জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকজনকে আটক করেছে রায়গঞ্জ থানার পুলিশ (Raiganj Police)। অভিযুক্তদের দ্রুত শনাক্ত করার চেষ্টা চলছে। এলাকায় কোনও অপরাধচক্র সক্রিয় কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *