Rahul Gandhi | মিউনিখে বিএমডব্লিউ-র সদর দপ্তরে রাহুল 

Rahul Gandhi | মিউনিখে বিএমডব্লিউ-র সদর দপ্তরে রাহুল 

ভিডিও/VIDEO
Spread the love


বার্লিন: জার্মানি সফরে গিয়ে বুধবার মিউনিখে গাড়ি নির্মাতা সংস্থা বিএমডব্লিউ-এর সদর দপ্তর এবং কারখানা পরিদর্শন করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি (Rahul Gandhi)। বিএমডব্লিউ কারখানা ঘুরে দেখার সময় রাহুলকে বেশ কয়েকটি গাড়ি ও মোটরসাইকেল খুঁটিয়ে দেখতে দেখা যায়। বিশেষ করে বিএমডব্লিউ এবং ভারতের টিভিএস কোম্পানির যৌথ উদ্যোগে তৈরি ৪৫০ সিসির একটি মোটরসাইকেল দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। কংগ্রেসের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানানো হয়েছে, বিদেশের মাটিতে ভারতীয় ইঞ্জিনিয়ারিংয়ের এই প্রদর্শন সত্যিই গর্বের মুহূর্ত।

রাহুল মিউনিখের কারখানা থেকে একটি ভিডিওবার্তায় বলেন, ‘ভারতের উৎপাদন ক্ষমতা বাড়ার কথা ছিল। কিন্তু বাস্তবে তা কমছে। দেশের বৃদ্ধিকে ত্বরান্বিত করতে আমাদের আরও বেশি উৎপাদনের দিকে নজর দিতে হবে। আমাদের এমন একটি উৎপাদন ব্যবস্থা তৈরি করা প্রয়োজন যা উচ্চমানের কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে।’ তিনি আরও বলেন, ‘যে কোনও দেশের সাফল্যের মূল চাবিকাঠি হল উৎপাদন। ভারতকে অবশ্যই নতুন করে উৎপাদন শুরু করতে হবে।’ মিউনিখ সফরের পর রাহুল বার্লিনে ‘ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেস’ আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেবেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *