Purba Medinipur | ফোন করলেই ধরা পড়বে কাটমানি খোররা! শুভেন্দুর জেলায় পুলিশের হেল্পলাইন নিয়ে তৃণমূল-বিজেপি সংঘাত

Purba Medinipur | ফোন করলেই ধরা পড়বে কাটমানি খোররা! শুভেন্দুর জেলায় পুলিশের হেল্পলাইন নিয়ে তৃণমূল-বিজেপি সংঘাত

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে ‘কাটমানি’ (Minimize Cash) নেওয়ার অভিযোগ দীর্ঘদিনের। এবার সেই দুর্নীতি দমনে সরাসরি ময়দানে নামল পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলা পুলিশ। সাধারণ মানুষের সুবিধার্থে চালু করা হয়েছে একটি বিশেষ হেল্পলাইন নম্বর: ৭০৪৭৯৮৯৮০০। তবে বিধানসভা নির্বাচনের (Meeting Election 2026) মুখে পুলিশের এই সক্রিয়তা নিয়ে ইতিমধ্যেই জেলাজুড়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

শুক্রবার এক সাংবাদিক বৈঠকে পূর্ব মেদিনীপুর জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে জানান, বাংলার বাড়ি প্রকল্পসহ যেকোনও সরকারি পরিষেবা পেতে কেউ টাকা চাইলে বা অহেতুক দেরি করালে এই নম্বরে জানানো যাবে। অভিযোগকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। পুলিশ সুপার স্পষ্ট করে দেন, ‘অভিযোগের সপক্ষে অডিও বা ভিডিও প্রমাণ থাকলে পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেপ্তার করবে। এক্ষেত্রে কোনো রাজনৈতিক রং দেখা হবে না।’ জেলার প্রতিটি থানার ওসি ও আইসি-দের এই বিষয়ে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।

ভোটের আগে পুলিশের এই উদ্যোগকে ‘নাটক’ বলে কটাক্ষ করেছে বিজেপি (BJP)। দলের কাঁথি সাংগঠনিক জেলার সহ-সভাপতি অসীম মিশ্র বলেন, ‘পুরো সরকারটাই দুর্নীতিগ্রস্ত। তৃণমূলের ছোট-বড় সব নেতাই টাকা তুলতে ব্যস্ত। পুলিশ যেখানে রাস্তা থেকে তোলা তোলে, সেখানে এই হেল্পলাইন নম্বর আইওয়াশ ছাড়া আর কিছুই নয়। মানুষ এই হাস্যকর গিমিক ধরে ফেলেছে।’

অন্যদিকে, পুলিশের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সুজিত রায় জানান, মুখ্যমন্ত্রী বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তির টাকা সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠাচ্ছেন। তিনি বলেন, ‘তৃণমূল দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। আমরাও সাধারণ মানুষকে বলেছি, কেউ টাকা চাইলে যেন প্রশাসন ও পুলিশকে জানায়।’ পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের এই উদ্যোগ কাটমানি সংস্কৃতিতে কতটা লাগাম টানতে পারে, এখন সেটাই দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *