Puja Carnival | শোভাযাত্রা নয়, রায়গঞ্জের বারোদুয়ারিতে লক্ষ্মী প্রতিমা প্রদর্শনী রূপ নিল পুজো কার্নিভালে   

Puja Carnival | শোভাযাত্রা নয়, রায়গঞ্জের বারোদুয়ারিতে লক্ষ্মী প্রতিমা প্রদর্শনী রূপ নিল পুজো কার্নিভালে   

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


রায়গঞ্জ: কার্নিভাল আর শহরের মধ্যে সীমাবদ্ধ নেই। শহর ছাড়িয়ে গ্রামেও ছড়িয়ে পড়েছে কার্নিভাল। দুর্গা পুজো কার্নিভালের পর এবার কার্নিভাল লক্ষ্মী পুজোতেও। তবে রায়গঞ্জ শহরের পার্শ্ববর্তী বারোদুয়ারি গ্রামে দীর্ঘ ৩২ বছর ধরে লক্ষ্মী পুজো কার্নিভাল হয়ে আসছে।

এই কার্নিভাল প্রতিমা নিয়ে শোভাযাত্রা নয়, লক্ষ্মী পুজো কার্নিভাল আসলে প্রতিমার প্রদর্শনী। বুধবার বারোদুয়ারি হাই স্কুল প্রাঙ্গণে লক্ষ্মী প্রদর্শনী ও মেলার আয়োজিত হয়েছে বারোদুয়ারি লক্ষ্মী পুজো কমিটির উদ্যোগে। এবার নারায়নপুর, বালিহারা, একোর, মধুপুর, চাপদুয়ার, সোহারই, ঘুঘুডাঙ্গি, মকদমপুর, ভট্টদিঘি গ্রাম থেকে প্রতিমা এসেছে। এদিন পুজোর পর আশেপাশের গ্রামগুলি থেকে প্রতিমা নিয়ে প্রদর্শনীতে অংশ নেন গ্রামবাসীরা। প্রতিমা প্রদর্শনী দেখতে ছুটে আসেন কয়েক হাজার দর্শনার্থী। মেলায় লোভনীয় খাবারের পসরার পাশাপাশি বিনোদনমূলক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। হিন্দু, মুসলিম বিভিন্ন ধর্মের ও সম্প্রদায়ের মানুষ এই উৎসবে মাতেন। সেকারণে এই মেলা সম্প্রীতির মেলবন্ধনে রুপ নেয়।

মেলা কমিটির আহ্বায়ক শিউলি দাস সরেন জানান, ৩২ বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে লক্ষ্মী প্রতিমার প্রদর্শনী ও মেলা। এবার ১৫ টি প্রতিমা অংশ নিয়েছে। মেলা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কার স্বরূপ পিতলের কলসি দেওয়া হয়। অনুষ্ঠানকে ঘিরে যথেষ্ট উন্মাদনা লক্ষ্য করা যায়। মেলা কমিটির সদস্য সবুজ দাস, নন্দ কুমার দাস সহ অন্যরা এদিন বলেন, ‘লক্ষ্মী কার্নিভাল এই মেলার ঐতিহ্য’।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *