Property Confiscated | অনিল আম্বানি গ্রুপের বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

Property Confiscated | অনিল আম্বানি গ্রুপের বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বড় সড় ধাক্কা খেলেন শিল্পপতি অনিল আম্বানি (Anil Ambani)। তাঁর অধীনস্ত রিলায়েন্স গ্রুপের (Reliance Group) সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। দেশের বিভিন্ন প্রান্তে অনিল আম্বানি গোষ্ঠীর ৪০টি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। যার বাজার মূল্য প্রায় ৩ হাজার ৮৪ কোটি টাকা। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের অধীনে ইডি এই পদক্ষেপ নিয়েছে। যদিও এনিয়ে এখনও পর্যন্ত অনিল আম্বানি গ্রুপের তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

ইডির তরফে বাজেয়াপ্ত করা সম্পত্তিগুলির মধ্যে রয়েছে মুম্বইয়ে আম্বানি পরিবারের পালি হিল রেসিডেন্স এবং দিল্লিতে রিলায়েন্স সেন্টার প্রপার্টি। এ ছাড়াও দিল্লি, নয়ডা, গাজ়িয়াবাদ, মুম্বই, পুনে, ঠানে, হায়দরাবাদ, চেন্নাই, কাঞ্চিপুরম, ইস্ট গোদাবরীতে অনিল আম্বানি গ্রুপের একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে।

এবিষয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এক মুখপাত্র বলেছেন, ‘ইডি যে সমস্ত রিকোভারি করেছে, তা সাধারণ মানুষের উপকারে লাগবে।’

রিলায়েন্স হোম ফিনান্স লিমিটেড এবং রিলায়েন্স কমার্শিয়াল ফিনান্স লিমিটেডের তোলা পাবলির ফান্ডের অপব্যবহার এবং আর্থিক তছরুপ নিয়ে তদন্ত করছে ইডি।

২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে এই সংস্থায় লগ্নি করেছিল ইয়েস ব্যাঙ্ক। ইডির তদন্তে উঠে এসেছে ইয়েস ব্যাঙ্কের এক্সপোজ়ারের মাধ্যমে ঘুরপথে বিভিন্ন ফান্ড রিলায়েন্স হোম ফিনান্স লিমিটেড এবং রিলায়েন্স কমার্শিয়াল ফিনান্স লিমিটেডে পাঠানো হয়েছিল। একাধিক ব্যাঙ্ক এমন জালিয়াতির অভিযোগ তুললে তারপর তদন্ত শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই তদন্তগুলিতে নেমে অনিল আম্বানি ও তাঁর সংস্থার বিভিন্ন অফিসে তল্লাশি করেছিল ইডি। এবার বাজেয়াপ্ত হল প্রায় ৩ হাজার কোটি টাকার সম্পত্তি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *