Previous Malda Highway Accident | দোলের সকালেই রক্তাত্ব রাজপথ! মালদায় লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু বাইক আরোহীর, রণক্ষেত্র রায়পুর

Previous Malda Highway Accident | দোলের সকালেই রক্তাত্ব রাজপথ! মালদায় লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু বাইক আরোহীর, রণক্ষেত্র রায়পুর

ব্লগ/BLOG
Spread the love


পুরাতন মালদা: রংয়ের উৎসবের আনন্দ নিমেষেই বিষাদে পরিণত হলো পুরাতন মালদায় (Previous Malda)। মঙ্গলবার দোল উৎসবের সকালেই মালদা-নালাগোলা রাজ্য সড়কের রায়পুর এলাকায় এক ভয়াবহ পথ দুর্ঘটনার (Previous Malda Highway Accident) সাক্ষী থাকল সাধারণ মানুষ। লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হলো এক যুবকের। মর্মান্তিক এই ঘটনার জেরে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা।

মৃত যুবকের নাম অমিত গুপ্ত (৩৩)। তিনি হবিবপুর ব্লকের আইহো সোনারপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। স্থানীয় সূত্রে খবর, অমিত পেশায় একজন গাড়িচালক ছিলেন। মঙ্গলবার সকাল ১০টা নাগাদ দোল উৎসবের মাঝেই নিজের পাওনা টাকা সংগ্রহ করতে বাইক নিয়ে মালদা শহরের দিকে যাচ্ছিলেন তিনি। রায়পুরের কাছে পেছন থেকে আসা অন্য একটি বাইক তাঁকে সজোরে ধাক্কা মারে। ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে অমিত রাস্তার ওপর ছিটকে পড়েন। ঠিক সেই মুহূর্তেই বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী লরি তাঁকে পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। ঘাতক লরি ও বেপরোয়া যানের দাবিতে রাস্তা অবরোধ শুরু করেন তাঁরা। দীর্ঘক্ষণ যান চলাচল স্তব্ধ হয়ে যায়। উত্তপ্ত পরিস্থিতির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মালদা থানার বিশাল পুলিশ বাহিনী (Malda Police)। পুলিশ গিয়ে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করে এবং ঘাতক লরিটিকে আটক করে। এরপর পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। ঘাতক গাড়িটি আটক হওয়ার পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়।

মৃত যুবকের পরিবার সূত্রে জানা গিয়েছে, বাড়িতে তাঁর বৃদ্ধা মা এবং একটি কন্যাসন্তান রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্যকে হারিয়ে দিশেহারা পরিবারটি। দোল উৎসবের সকালে এমন অকাল মৃত্যুতে আইহো এবং রায়পুর— দুই এলাকাতেই গভীর শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *