Prevention suggestions of injury hair | দূষণ ক্ষতি করছে চুলের! কীভাবে রক্ষা করবেন? জেনে নিন উপায়…

Prevention suggestions of injury hair | দূষণ ক্ষতি করছে চুলের! কীভাবে রক্ষা করবেন? জেনে নিন উপায়…

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বায়ু দূষণ যেমন ফুসফুসের ক্ষতি করে, তেমনই ক্ষতিকর চুলের জন্যও। বাতাসে ভাসমান দূষণবাহী কণা চুলের গোড়া দুর্বল করে দেয়। দূষণ থেকে চুল বাঁচানোর উপায় (Prevention suggestions of injury hair) কী? জানুন উপায়…

এমন শ্যাম্পু ব্যবহার করতে হবে যাতে সালফেটের মাত্রা কম থাকে। চুলে গ্রিন টি ব্যবহার করলেও উপকার হবে। ২ কাপ গরম জলে ২-৩টি গ্রিন টি ব্যাগ ডুবিয়ে রাখুন। শ্যাম্পু করার পর গ্রিন টি দিয়ে চুল ধুলে উপকার হবে।

দূষণের কারণে চুল যে আর্দ্রতা হারায়, তা ফিরিয়ে আনতে সপ্তাহে একবার মধু-নারকেল তেলের মতো ডিপ কন্ডিশনিং হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন। এসবের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে। খেতে হবে ভিটামিন, প্রোটিন, বায়োটিন, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং আয়রন সমৃদ্ধ খাবার, যা চুলের গোড়া মজবুত করবে।

এছাড়া ব্যবহার করা যেতে পারে কিছু হেয়ার মাস্ক। পাকা কলা চটকে নিন। এর সঙ্গে মিশিয়ে নিন ফেটানো টক দই এবং অলিভ অয়েল। সমস্ত উপকরণ মিশিয়ে শ্যাম্পু করা পরিষ্কার চুলে মিশ্রণটি মাখতে হবে। মাথার ত্বক থেকে চুলের ডগা পর্যন্ত তা ভাল ভাবে মেখে হালকা হাতে মালিশ করুন। মিনিট ২০ রেখে ঈষদুষ্ণ জলে চুল ভালো করে ধুয়ে নিন। চুলের যত্নে আমলকির ব্যবহার বহু পুরোনো। ভিটামিন সি, ই এবং রকমারি খনিজে ভরপুর ফলটি চুল ঝরা, অকালপক্বতা, খুশকি রোধে সহায়তা করে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *