Prepare Fireplace | চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন! বেলডাঙ্গায় মেমু প্যাসেঞ্জারে অগ্নিকাণ্ডে তীব্র আতঙ্ক

Prepare Fireplace | চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন! বেলডাঙ্গায় মেমু প্যাসেঞ্জারে অগ্নিকাণ্ডে তীব্র আতঙ্ক

ভিডিও/VIDEO
Spread the love


বেলডাঙ্গা: কোন কিছু বুঝে ওঠার আগেই পূর্ব রেলের গুরুত্বপূর্ণ লালগোলা-শিয়ালদহ লাইনের শিয়ালদহগামী ডাউন মেমু প্যাসেঞ্জার ট্রেনে বিধ্বংসী অগ্নিকাণ্ডকে (Prepare Fireplace) কেন্দ্র করে শনিবার ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে বেলডাঙ্গা (Beldanga)-রেজিনগর স্টেশনের মাঝামাঝি এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন লালগোলা থেকে শিয়ালদহের উদ্দেশ্যে যাত্রী নিয়ে ওই ডাউন প্যাসেঞ্জার মেমু ট্রেনটি রওনা দেয়। আচমকা, রেজিনগর স্টেশন ঢোকার মুখে ট্রেনটির সামনের দিকের বগি থেকে গল গল করে আগুনের ধোঁয়া আর লেনিহান শিখা বেরিয়ে আসতে শুরু করে। মুহূর্তের মধ্যে গোটা স্টেশন চত্বর ধোঁয়ায় ভরে যায়। তড়িঘড়ি থামানো হয় ট্রেনটি। আতঙ্কগ্রস্ত হয়ে বহু যাত্রী ট্রেন থেকে লাফ দেন।

এদিকে এই ঘটনার খবর পেয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে বহরমপুর থেকে রেলের ইঞ্জিনিয়ারদের একটি বিশেষ টিম এসে হাজির হয় ঘটনাস্থলে। দীর্ঘক্ষণের প্রচেষ্টার পর ওই আগুন নিভিয়ে অবশেষে রেজিনগর স্টেশন থেকে রওনা দেয় ট্রেনটি। ঘটনা প্রসঙ্গে এক প্রত্যক্ষদর্শী কেতাবুল শেখ বলেন, “হঠাৎই দেখি প্লাটফর্মে ট্রেন ঢোকার কিছু আগেই সামনের দিকের কামরা থেকে সাদা ধোঁয়া আর আগুনের শিখা জানালা দিয়ে বেরিয়ে আসতে থাকে। এরপরেই ট্রেনটি থেমে যায়। রেল দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আমাদের সকলকে নিরাপদে সেখান থেকে সরিয়ে দেন।” এদিকে ঠিক কী কারণে এই আগুন লেগেছিল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *