Prasun Banerjee | নীহাররঞ্জন ‘আউট’, চাঁচলে শাসকদলের নয়া বাজি প্রাক্তন পুলিশ কর্তা প্রসূন বন্দ্যোপাধ্যায়

Prasun Banerjee | নীহাররঞ্জন ‘আউট’, চাঁচলে শাসকদলের নয়া বাজি প্রাক্তন পুলিশ কর্তা প্রসূন বন্দ্যোপাধ্যায়

শিক্ষা
Spread the love


চাঁচল: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে (West Bengal Meeting Election 2026) মালদার চাঁচল আসনে প্রার্থী নির্বাচনে বড়সড় চমক দিল তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার কালীঘাট থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) রাজ্যের যে পূর্ণাঙ্গ প্রার্থীতালিকা ঘোষণা করেছেন, সেখানে চাঁচল কেন্দ্র থেকে নতুন মুখ হিসেবে জায়গা করে নিয়েছেন প্রাক্তন আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায় (Prasun Banerjee)। প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন এই দাপুটে আধিকারিককে নির্বাচনী ময়দানে নামিয়ে শাসকদল আদতে এক ঢিলে দুই পাখি মারতে চাইছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

অন্যদিকে, চাঁচলের বর্তমান বিধায়ক নীহাররঞ্জন ঘোষকে এবার আর টিকিট দেয়নি দল। বিদায়ী বিধায়কের নাম বাদ পড়ায় এবং তাঁর জায়গায় একজন প্রাক্তন আমলাকে প্রার্থী করায় চাঁচলের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। দলীয় সূত্রে খবর, সংগঠনকে আরও সুসংহত করতে এবং এলাকায় স্বচ্ছ ভাবমূর্তির নতুন নেতৃত্ব তুলে ধরতেই এই সাহসী সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল নেতৃত্ব।

আইপিএস হিসেবে দীর্ঘ প্রশাসনিক কেরিয়ারের পর এবার সরাসরি রাজনীতির আঙিনায় প্রসূন বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রার্থিতা ঘিরে ইতিমধ্যেই চাঁচলের তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে। তবে প্রার্থী বদলের এই প্রভাব ভোটের বাক্সে কতটা পড়বে এবং নীহাররঞ্জন অনুগামীরা বিষয়টিকে কীভাবে গ্রহণ করেন, এখন সেটাই দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *