Prashant Kishor | বিহারের পাশাপাশি বাংলাতেও ভোটার প্রশান্ত কিশোর? তথ্য প্রকাশ্যে আসতেই শোরগোল

Prashant Kishor | বিহারের পাশাপাশি বাংলাতেও ভোটার প্রশান্ত কিশোর? তথ্য প্রকাশ্যে আসতেই শোরগোল

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন (West Bengal Meeting Election)। মঙ্গলবার থেকে বাংলা সহ ১২ রাজ্যে এসআইআর (SIR) শুরু হয়েছে। এরই মাঝে এবার ভোটকুশলী প্রশান্ত কিশোরকে (Prashant Kishor) কেন্দ্র করে বিতর্ক তুঙ্গে। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ ও বিহার-দুই রাজ্যের ভোটার তালিকায় নাম রয়েছে প্রশান্ত কিশোরের। যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

সূত্রের খবর, পশ্চিমবঙ্গে প্রশান্ত কিশোরের ঠিকানা ১২১, কালীঘাট রোড। যা তৃণমূল কংগ্রেসের রাজ্য কার্যালয়। ভোটকেন্দ্র হিসেবে উল্লিখিত রয়েছে বি. রানি শঙ্করি লেনের সেন্ট হেলেন স্কুল। সেই সঙ্গে বিহারের করহাগর বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় নাম রয়েছে তাঁর। এখানে প্রশান্ত কিশোরের ভোটকেন্দ্র কোনারের মধ্য বিদ্যালয়।

সূত্রের খবর, কলকাতায় ভোটার তালিকা থেকে তাঁর নাম বাদ দেওয়ার জন্য একটি আবেদন করা হয়েছিল। তাহলে এখনও কেন তাঁর নাম রয়েছে, একই সঙ্গে বঙ্গ ও বিহারে? উঠছে প্রশ্ন। এনিয়ে রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনি আধিকারিকের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। যদিও এখনও পর্যন্ত এবিষয়ে মুখ খোলেননি প্রশান্ত। তবে তাঁর দল জন সুরজ পার্টির এক প্রবীণ নেতা জানান, বিহারের কারগাহার বিধানসভা কেন্দ্রে নাম নথিভুক্ত করার পর তিনি পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে তাঁর নাম বাদ দেওয়ার জন্য আবেদন করেছিলেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *