PM Narendra Modi | বুধে ৭৫-এ পা দিলেন প্রধানমন্ত্রী মোদি, নমোকে শুভেচ্ছায় ভরাল দেশ থেকে বিশ্ব

PM Narendra Modi | বুধে ৭৫-এ পা দিলেন প্রধানমন্ত্রী মোদি, নমোকে শুভেচ্ছায় ভরাল দেশ থেকে বিশ্ব

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বুধে ৭৫ বছরে পা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। তাঁর এই বিশেষ দিনে শুভেচ্ছায় ভরাল দেশ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে কেন্দ্রের শাসক দলের নেতৃত্ব ছাড়াও নমোকে শুভেচ্ছায় ভরালেন বিরোধী দলের নেতারাও। একে একে শুভেচ্ছা জানান কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, বিরোধী দলনেতা রাহুল গান্ধি, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মোদিকে শুভেচ্ছা জানিয়েছে গোটা বিশ্ব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীরাও।

এদিন প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে তাঁকে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার কঠোর পরিশ্রম, অসাধারণ নেতৃত্বের মাধ্যমে আপনি দেশকে মহান লক্ষ্যের পথে এগিয়ে যাওয়ার দিশা দেখিয়েছেন। গোটা বিশ্ব আপনার দেখানো পথে ভারতের মতাদর্শের প্রতি আস্থা রেখেছে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আপনার আসাধারণ নেতৃত্বে আপনি এই জাতিকে অগ্রগতির নতুন উচ্চতায় নিয়ে যান।’

শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা (Amit Shah)। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘ত্যাগ ও নিষ্ঠার প্রতীক, লক্ষ লক্ষ দেশবাসীর অনুপ্রেরণা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তাঁর ৭৫তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা। পাঁচ দশকেরও বেশি সময় ধরে দেশবাসীর কল্যাণের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন মোদিজি। ‘রাষ্ট্র সবার আগে’ প্রতিটি নাগরিকের কাছে এই মতাদর্শের জীবন্ত অনুপ্রেরণা প্রধানমন্ত্রী।’

প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে ভোলেননি শীর্ষ বিরোধী নেতৃত্বরা। এক্স হ্যান্ডেলে মল্লিকার্জুন খাড়গে লিখেছেন, ‘প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা। ঈশ্বর ওনাকে সুস্থ রাখুন ও দীর্ঘায়ু দিন।

অন্যদিকে, রাহুল গান্ধি (Rahul Gandhi) লিখেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনে অনেক শুভেচ্ছা।’

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে রইল শুভেচ্ছা ও শুভকামনা।’

ভারতের পাশাপাশি বিশ্বনেতারাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভোলেননি। গতকাল রাতেই মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এরপর এদিন সকালে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন ভিডিও বার্তায় জানিয়েছেন, ‘নমস্কার, আমার প্রিয় বন্ধু প্রধানমন্ত্রী মোদি… আমার এবং নিউজিল্যান্ডজুড়ে আপনার সকল বন্ধুদের পক্ষ থেকে আপনাকে ৭৫তম জন্মদিনের শুভেচ্ছা।’





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *