PM Narendra Modi | ‘নতুন ভারত পরমাণু হুমকিতে ভীত নয়’, জন্মদিনে পাকিস্তানকে বিঁধে বার্তা মোদির

PM Narendra Modi | ‘নতুন ভারত পরমাণু হুমকিতে ভীত নয়’, জন্মদিনে পাকিস্তানকে বিঁধে বার্তা মোদির

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নিজের ৭৫তম জন্মদিনে পাকিস্তানকে (Pakistan) কড়া ভাষায় সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের (Jaish-e-Mohammad) শীর্ষ কমান্ডারকে ভারতের অপারেশন সিঁদুরে হওয়া ক্ষয়ক্ষতির কথা স্বীকার করতে দেখা গিয়েছে। এমনকি এই অভিযানে মাসুদ আজহারের পরিবারও ছিন্নভিন্ন হয়ে গিয়েছে বলে স্বীকার করেছেন ওই জইশ কমান্ডার। সেই প্রসঙ্গ টেনেই এদিন মোদি বলেন, ‘নতুন ভারত কেবল সন্ত্রাসের প্রতিই দৃঢ়ভাবে প্রতিক্রিয়া জানায় না, বরং কারও পরমাণু হুমকিকেও ভয় পায় না।’

বুধবার মধ্যপ্রদেশের ধরে একটি বিশাল সমাবেশে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি। সেখানেই ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, ‘পাকিস্তানি জঙ্গিরা আমাদের মা-বোনেদের সিঁদুর মুছে দিয়েছিল। তাই আমরা অপারেশন সিঁদুর অভিযান চালিয়ে ওই জঙ্গিঘাঁটিগুলিকে ধ্বংস করে দিয়েছি। আমাদের সাহসী সেনাবাহিনী চোখের পলকে পাকিস্তানকে ধরাশায়ী করে দিয়েছে।’ এরপরই জইশ কমান্ডারের স্বীকারোক্তির কথা উল্লেখ করে মোদি বলেন, ‘গতকালই সমগ্র জাতি এবং বিশ্ব দেখেছে যে, আরও একজন পাকিস্তানি জঙ্গি কীভাবে নিজেদের অগ্নিপরীক্ষার বর্ণনা দিয়েছে। এটিই হল নতুন ভারত। এই ভারত কারও পরমাণু হুমকিকে ভয় পায় না। বরং এই নতুন ভারত ঘরে ঢুকেই নিজের শত্রুকে আঘাত করে।’ তিনি এও উল্লেখ করেন, ‘পাকিস্তানের আসল রূপ প্রকাশ্যে এনে দিয়েছে জইশ।’

উল্লেখ্য, অপারেশন সিঁদুরে হওয়া ক্ষয়ক্ষতি নিয়ে এতদিন চুপ ছিল জইশের সদস্যরা। তবে জইশের শীর্ষ কমান্ডার মাসুদ ইলিয়াস কাশ্মীরির একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা গিয়েছে, কাশ্মীরিকে ঘিরে দাঁড়িয়ে রয়েছেন নিরাপত্তারক্ষীরা। সেখানেই কাশ্মীরি স্বীকার করে বলেন, ‘গত ৭ মে বাহাওয়ালপুরে জইশের সদর ঘাঁটিতে ভারতীয় সেনাবাহিনীর হামলা মাসুদ আজহারের পরিবারকে ছিন্নভিন্ন করে দিয়েছে।’ সেই সঙ্গে দিল্লি এবং মুম্বইয়ে জঙ্গি হামলায় জইশের ভূমিকার কথা স্বীকার করেও তিনি জানান, পাকিস্তানের বালাকোট অঞ্চল দীর্ঘদিন ধরে মাসুদ আজহারের মিশন এবং কর্মসূচি পরিচালনার ঘাঁটি হিসেবে কাজ করেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *