PM Modi brigade rally | ‘এবারের লড়াই বাংলার আত্মাকে বাঁচানোর’, ব্রিগেডে দাঁড়িয়ে পরিবর্তনের ডাক দিলেন মোদি

PM Modi brigade rally | ‘এবারের লড়াই বাংলার আত্মাকে বাঁচানোর’, ব্রিগেডে দাঁড়িয়ে পরিবর্তনের ডাক দিলেন মোদি

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ এবারের নির্বাচন কেবল সরকার বদলানোর লড়াই নয়, বরং বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই। রবিবার ব্রিগেডের বিশাল জনসভা থেকে এই ভাষাতেই রাজ্যের শাসকদলকে বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi brigade rally)। বর্তমান ব্যবস্থাকে বদলে কাটমানি এবং ভয়ের রাজনীতি থেকে মুক্তির আহ্বান জানিয়ে তিনি দাবি করেন, বাংলার মানুষ যখনই পরিবর্তনের সিদ্ধান্ত নেন, তখনই ইতিহাস বদলে যায়।

প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বিরোধীদের সংবিধান ও জাতীয় প্রতিষ্ঠান অবমাননার বিষয়টিকে কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন, “তৃণমূল কেবল রাষ্ট্রপতিকে অপমান করেনি, বরং আদিবাসী সমাজ এবং কোটি কোটি মহিলাকে অপমান করেছে।” দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদের গরিমা ক্ষুণ্ণ করার জন্য এই ‘নির্মম সরকার’ কঠিন সাজা পাবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। মোদীর দাবি, শাসকদল প্রতিনিয়ত সাংবিধানিক ব্যবস্থার ওপর হামলা চালানোর পথ খোঁজে এবং সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার ওপর প্রশ্ন তুলে প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতাকে নষ্ট করতে চায়।

দেশের সার্বভৌমত্ব এবং সেনা বাহিনীর বিশ্বস্ততা নিয়ে প্রশ্ন তোলা প্রসঙ্গেও সুর চড়ান প্রধানমন্ত্রী। তিনি স্মরণ করিয়ে দেন, বালাকোটের এয়ার স্ট্রাইকের সময়ও বায়ুসেনার কাছে প্রমাণ চেয়েছিল বিরোধীরা। আজ সেই একই মানসিকতা নিয়ে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সংস্থাগুলোর বিশ্বস্ততা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। ব্রিগেডের জনসমুদ্রের দিকে তাকিয়ে আত্মবিশ্বাসের সুরে প্রধানমন্ত্রী বলেন, “পরিবর্তন এখন সময়ের অপেক্ষা। এবারের ভোট দুর্নীতি থেকে মুক্তির নির্বাচন।” পশ্চিমবঙ্গের জনগণের জয় হবে বলে আগাম শুভেচ্ছাও জানান তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *