উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শ্বশুরের জীবনে বিপদ ডেকে আনলেন জামাই! জেলবন্দি শ্বশুরকে না বাঁচিয়ে উলটে তাঁরই বিরুদ্ধে গোপন জবানবন্দি দিলেন জামাই। হাইপ্রোফাইল জামাই-শ্বশুরের খবরে সরগরম গোটা বাংলা। কথা হচ্ছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Parth Chatterjee) এবং তাঁর জামাই কল্যাণময় ভট্টাচার্য-এর (Kalyanmay Bhattacharya)। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় মঙ্গলবার ‘রাজসাক্ষী’ হয়ে গোপন জবানবন্দি দিলেন পার্থের আমেরিকা প্রবাসী জামাই।
আদালত সূত্রে জানা গেছে, আইনজীবী মারফৎ আদালতে কল্যাণময় আবেদন করেছিলেন, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment rip-off) বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য তিনি পেশ করতে চান। তাঁর আবেদনে সাড়া দিয়ে কলকাতা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতকে দ্রুত কল্যাণময়ের গোপন জবানবন্দি নেওয়ার নির্দেশ দেন বিচারক। ওই নির্দেশের প্রেক্ষিতেই এদিন আদালতে গোপন জবানবন্দি দিলেন কল্যাণময়।
জবানবন্দিতে (Secret assertion) কী বললেন পার্থের জামাই? কল্যাণময় জানিয়েছেন, নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় স্ত্রী, মেয়ে ও জামাইকে ব্যবহার করেছিলেন। তাঁদের নামে একাধিক সংস্থা রয়েছে। স্ত্রীর নামে একাধিক জায়গায় প্রচুর জমি কেনা আছে। শ্বশুরের তিনি ‘বাবলি চ্যাটার্জি মেমোরিয়াল ফাউন্ডেশন ট্রাস্টের’ অন্যতম সদস্য ছিলেন। স্ত্রী মারা যাওয়ার পরে তাঁদের আত্মীয় এবং ঘনিষ্ঠদের নিয়ে ট্রাস্টটি গড়া হয়। ট্রাস্টের মাধ্যমে জমি কেনা এবং একটি স্কুল গড়া হয়েছিল। এছাড়াও কল্যাণময় সংস্থা ও ট্রাস্ট নামে যে সংস্থা রয়েছে, তা এতদিন পর্যন্ত আমেরিকা থেকেই দেখাশোনা করতেন কল্যাণময়। একপ্রকার শ্বশুর মশাইয়ের চাপে পড়ে তিনি দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছিলেন বলে এদিন জানিয়েছেন।
