Parliament Monsoon Session | আজ শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন, সরকারের উপর চাপ বাড়াতে কী কৌশল নিয়েছে বিরোধীরা?

Parliament Monsoon Session | আজ শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন, সরকারের উপর চাপ বাড়াতে কী কৌশল নিয়েছে বিরোধীরা?

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন (Parliament Monsoon Session)। সরকারকে চাপে রাখতে একাধিক ইস্যুতে কৌশল ঠিক করে ফেলেছে বিরোধীরা। অধিবেশনে পহেলগাঁও হামলা (Pahalgam Terror Assault) থেকে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা, বিহারে ভোটার তালিকার নিবিড় সংশোধন, একাধিক ইস্যু নিয়ে বিরোধীরা সুর চড়াতে পারে বলে মনে করা হচ্ছে।

প্রথম দিনই সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) বক্তব্য রাখবেন। সরকার কী কী আইন পাশ করাতে চায়, সেই কর্মসূচির রূপরেখা তুলে ধরবেন তিনি। পহেলগাঁও হামলা এবং ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)-এর পর এই প্রথম সংসদ অধিবেশন হচ্ছে। তাই আলোচনার কেন্দ্রে এই বিষয় দুটিও থাকবে বলে মনে করা হচ্ছে।

সংসদের অধিবেশন শুরুর আগে গতকাল সর্বদল বৈঠক ডেকেছিল কেন্দ্র। বৈঠকে যোগ দেন ৫৪টি দলের প্রতিনিধিরা। সূত্রের খবর, সেখানে কয়েকটি বিরোধী দলের সদস্যেরা ‘অপারেশন সিঁদুর’ নিয়ে সবিস্তার আলোচনা এবং বিতর্কের দাবি জানান। এবিষয়ে কেন্দ্রীয় সংসদ বিষয়কমন্ত্রী কিরেন রিজিজু বলেন, ‘আমরা পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলা এবং অপারেশন সিঁদুরের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে খোলাখুলি আলোচনা করতে রাজি। সরকার কখনও এই বিষয়গুলি নিয়ে আলোচনায় নীরব থাকবে না।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *