Parivartan Yatra Tufanganj | পরিবর্তন যাত্রার আগে তপ্ত তুফানগঞ্জ, পুলিশের সামনেই তৃণমূল-বিজেপি সংঘর্ষ, জখম ২

Parivartan Yatra Tufanganj | পরিবর্তন যাত্রার আগে তপ্ত তুফানগঞ্জ, পুলিশের সামনেই তৃণমূল-বিজেপি সংঘর্ষ, জখম ২

ব্লগ/BLOG
Spread the love


তুফানগঞ্জ: ১ লা মার্চ বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র (Parivartan Yatra Tufanganj) প্রস্তুতি মিছিল ঘিরে তুলকালাম কোচবিহারের তুফানগঞ্জে। শুক্রবার সকালে তুফানগঞ্জ ১ ব্লকের অন্দরান ফুলবাড়ী ১ গ্রাম পঞ্চায়েতের বটতলা এলাকায় তৃণমূল ও বিজেপির মিছিল মুখোমুখি হতেই শুরু হয় সংঘর্ষ। দুপক্ষের বচসা থেকে শুরু হয় হাতাহাতি ও মারধর। এই ঘটনায় আহত হয়েছেন তৃণমূলের অঞ্চল সহ-সভাপতি মহেন্দ্রনাথ অধিকারী-সহ আরও এক কর্মী।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিজেপি যুব মোর্চার তরফে পরিবর্তন যাত্রার সমর্থনে একটি বিশাল বাইক মিছিল বের করা হয়েছিল। ঠিক সেই সময় পাল্টা মিছিলের আয়োজন করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বটতলা এলাকায় দুই দলের সমর্থকরা সামনাসামনি আসতেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। তৃণমূলের অঞ্চল সহ-সভাপতি মহেন্দ্রনাথ অধিকারীর অভিযোগ, “আমরা শান্তিপূর্ণ মিছিল করছিলাম, সে সময় বিজেপির বহিরাগত বাইক বাহিনী লাঠিসোটা নিয়ে এসে আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ে।”

অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করে বিজেপির ১ নম্বর মন্ডল সভাপতি যুগল কিশোর দাস বলেন, “তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী আগে থেকেই আমাদের কর্মসূচি বানচালের ছক কষেছিল। ওরাই মিছিলে হামলা চালিয়েছে এবং এখন রাজনৈতিক ফায়দা তুলতে আমাদের ওপর দোষ চাপাচ্ছে।” অন্দরানফুলবাড়ী ১ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সভাপতি রাজকান্ত বর্মা এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। তুফানগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিক কান্নেধারা মনোজ কুমার জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রয়েছে। এলাকায় নতুন করে যাতে কোনও অশান্তি না হয়, তার জন্য নজরদারি চালানো হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *