Panagarh Case | পানাগড়কাণ্ডে অবশেষে পুলিশের জালে ধরা পড়ল মূল অভিযুক্ত, কাঁকসায় তদন্তে ফরেন্সিক টিম

Panagarh Case | পানাগড়কাণ্ডে অবশেষে পুলিশের জালে ধরা পড়ল মূল অভিযুক্ত, কাঁকসায় তদন্তে ফরেন্সিক টিম

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


রাজা বন্দ্যোপাধ্যায়, কাঁকসা ও দুর্গাপুর: পানাগড়কাণ্ডে (Panagarh Case) অবশেষে পুলিশের জালে ধরা পড়ল মূল অভিযুক্ত বাবলু যাদব। বৃহস্পতিবার বাবলুকে গ্রেপ্তার করে কাঁকসা থানায় (Kanksa Police Station) নিয়ে যাওয়া হয়। তবে ঠিক কোথা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। পুলিশের দুটি সূত্রে থেকে এই বিষয়ে দুরকম তথ্য পাওয়া গিয়েছে। একটি সূত্র বলছে, বাবলুকে বিহার (Bihar) থেকে গ্রেপ্তার করা হয়েছে। আবার অপর সূত্র বলছে, তাকে আসানসোল (Asansol) ও অন্ডাল থেকে গ্রেপ্তার করা হয়েছে।

আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসিপি (পূর্ব) অভিষেক গুপ্তা জানিয়েছেন, পুলিশ কমিশনারেটের গোয়েন্দারা গ্রেপ্তার করেছে পানাগড়কাণ্ডে মূল অভিযুক্ত হিসাবে নাম উঠে আসা কাবাড়িপট্টির বাসিন্দা ব্যবসায়ী বাবলু যাদবকে। তবে বিস্তারিত তিনি কিছু জানাননি। এদিকে সাদা গাড়িতে বাবলুর সঙ্গে থাকা তার চার সঙ্গী এখনও অধরা।

এদিন পানাগড়কাণ্ডে কাঁকসা থানায় তদন্তে আসে ফরেন্সিক টিম। দুর্গাপুরের আরএফএসএলের ছয় সদস্যের একটি দল কাঁকসা থানায় আসে। সেখানে তাঁরা পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন। এরপর কাঁকসা থানায় আটক করে রাখা দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়ির ছবি তোলার পাশাপাশি নমুনা সংগ্রহ করেন তাঁরা। এরপর তাঁরা ঘটনাস্থলে যান বলে জানা গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *