Pakistan Blast | ইসলামাবাদের আদালতে হামলার দায় স্বীকার টিটিপি’র

Pakistan Blast | ইসলামাবাদের আদালতে হামলার দায় স্বীকার টিটিপি’র

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার দুপুরে ইসলামাবাদে হওয়া বিস্ফোরণের (Blast) দায় স্বীকার করল পাকিস্তানের বিদ্রোহী গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)। মঙ্গলবার রাতে তারা এক বিবৃতিতে জানিয়েছে, ইসলামাবাদের বিচারবিভাগকে নিশানা করে ওই হামলা চালানো হয়েছে। পাকিস্তানের অ-ইসলামি আইনে যে সব বিচারক, আইনজীবী ও কর্মকর্তা রায় দেন, তাঁদের নিশানা করা হয়েছে। পাকিস্তানে শরিয়া আইন কার্যকর না করা হলে আরও হামলা চালানো হবে।

টিটিপি’র (TTP) তরফে হামলার দায় স্বীকার করার পর মুখ পুড়েছে পাকিস্তানের। কারণ ওই হামলার দায় তারা ভারতের ওপর চাপিয়েছিল।

মঙ্গলবার দুপুরে ইসলামাবাদ শহরের জি-১১ এলাকায় জেলা ও দায়রা আদালত ভবনের বাইরে ওই বিস্ফোরণে ১২ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন অন্তত ৩৬ জন।

আমেরিকার ড্রোন হামলায় নিহত জঙ্গিনেতা বায়তুল্লা মেহসুদের প্রতিষ্ঠিত টিটিপি গত দেড় দশকেরও বেশি সময় ধরে পাক সেনার বিরুদ্ধে লড়াই চালাচ্ছে। পাকিস্তান সরকার এবং সেনা তাদের ফিতনা আল-খোয়ারিজ নামে চিহ্নিত করে। পাক সরকারের অভিযোগ, টিটিপি ভারত এবং আফগানিস্তান থেকেও মদত পাচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *