Pakistan | ‘পুনর্বিবেচনা করুন’, নাগরিকদের পাকিস্তানে না যাওয়ার সতর্কবার্তা জারি আমেরিকার

Pakistan | ‘পুনর্বিবেচনা করুন’, নাগরিকদের পাকিস্তানে না যাওয়ার সতর্কবার্তা জারি আমেরিকার

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পাকিস্তানে (Pakistan) ভ্রমণ নিয়ে নিজেদের দেশের নাগরিকদের জন্য একটি সতর্কবার্তা জারি (Advisory) করল আমেরিকা (US)। এমনকি কোনও মার্কিন নাগরিকের পাকিস্তানে যাওয়ার পরিকল্পনা থাকলে তা পুনর্বিবেচনা (Rethink) করার কথাও বলা হয়েছে।

শুক্রবার মার্কিন বিদেশমন্ত্রক পাকিস্তানে যাওয়া নিয়ে একটি বিবৃতি জারি করেছে। সেই বিবৃতিতে ভারত-পাকিস্তান সীমান্ত এবং নিয়ন্ত্রণরেখার নিকটবর্তী এলাকায়, বালুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়ায় যেতে মার্কিন নাগরিকদের নিষেধ করা হয়েছে। সন্ত্রাসবাদ (Terrorism) এবং সশস্ত্র সংঘাতের (Armed battle) ঝুঁকির কারণেই মার্কিন নাগরিকদের সতর্ক করেছে ট্রাম্প প্রশাসন।

মার্কিন বিদেশমন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, ‘পাকিস্তানে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলি হামলার পরিকল্পনা অব্যাহত রেখেছে। বালুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়ার মতো এলাকায় প্রায়শই সন্ত্রাসবাদী হামলা হয়। এমনকি সেখানকার স্থানীয় বাসিন্দা, পুলিশ, সেনার উপরেও নির্বিচারে আক্রমণ চালানো হচ্ছে। এছাড়াও পাকিস্তানের দোকান, বাজার, স্কুল, কলেজ, শপিং মল, বিমানবন্দর, হাসপাতাল, পর্যটনস্থল এমনকি ধর্মীয় স্থানগুলিতেও কোনও সতর্কতা ছাড়াই সন্ত্রাসবাদী হামলা হয়ে থাকে। অতীতে এই জঙ্গিরা আমেরিকার কূটনীতিকদের উপরেও হামলার চেষ্টা করেছিল।’ সেই সঙ্গে পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা যে জোরদার নয়, সেই ব্যাপারেও উল্লেখ রয়েছে বিবৃতিতে। বলা হয়েছে, ‘পাকিস্তানের প্রধান শহরগুলিতে, বিশেষ করে ইসলামাবাদে নিরাপত্তা ব্যবস্থা কিছুটা উন্নত। পাকিস্তানের বাকি এলাকার থেকে একমাত্র এই এলাকায় নিরাপত্তা বাহিনীর থেকে দ্রুত সাহায্য মিলতে পারে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘কোনও কারণে ভারত-পাকিস্তান সীমান্ত সহ নিয়ন্ত্রণরেখা বরাবর এলাকাগুলিতে ভ্রমণ করবেন না। কারণ জঙ্গি গোষ্ঠীগুলি এই অঞ্চলে বেশি তৎপর। নাগরিকদের সীমান্ত পেরোনোর জন্য একমাত্র এলাকা রয়েছে পঞ্জাব প্রদেশে। যা পাকিস্তানের ওয়াঘা এবং ভারতের আটারি। কিন্তু সীমান্তে যাওয়ার আগেও ভ্রমণকারীদের সেখানকার পরিস্থিতি যাচাই করে নিতে হবে। বালুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়াতেও কোনও কারণে ভ্রমণে যাবেন না। এই অঞ্চলগুলিতে সক্রিয় সন্ত্রাসী এবং বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলি নিয়মিতভাবে সাধারণ নাগরিক, সরকারি আধিকারিকদের হামলা চালিয়ে থাকে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *