Pakistan | পাকিস্তানে তীর্থে গিয়ে নিখোঁজ হয়েছিলেন! ধর্মান্তরিত হয়ে সেখানেই বিয়ে সারলেন ভারতীয় শিখ মহিলা

Pakistan | পাকিস্তানে তীর্থে গিয়ে নিখোঁজ হয়েছিলেন! ধর্মান্তরিত হয়ে সেখানেই বিয়ে সারলেন ভারতীয় শিখ মহিলা

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গুরুনানক জন্মজয়ন্তী উপলক্ষ্যে পাকিস্তানে গিয়েছিলেন (Pakistan)। কিন্তু তারপর থেকেই আর খোঁজ মিলছিল না এক ভারতীয় শিখ মহিলার (Indian Sikh girl)। বাকিরা ভারতে ফিরে এলেও তিনি ফেরেননি। ফলে তা নিয়ে স্বাভাবিকভাবেই বাড়ছিল উদ্বেগ। তবে অবশেষে জানা গেল, তিনি পাকিস্তানে গিয়ে ইসলামে (Islam) ধর্মান্তরিত হয়ে বিয়ে করেছেন। উর্দুতে লেখা তাঁর ‘নিকাহনামা’ ইতিমধ্যেই প্রকাশ্যে আসে।

জানা গিয়েছে, ৫২ বছর বয়সি সরবজিৎ পঞ্জাবের কাপুরথালার বাসিন্দা ছিলেন। পাকিস্তানে গিয়ে লাহোরের নিকটবর্তী শেখুপুরার বাসিন্দা নাসির হোসেনকে বিয়ে করেছেন। এমনকি বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সেই সঙ্গে নিজের নাম পালটে রেখেছেন ‘নূর’।

গুরু নানকের ৫৫৫তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে গত ৪ নভেম্বর ওয়াঘা-আটারি সীমান্ত দিয়ে পাকিস্তানে প্রবেশ করেছিলেন ১,৯০০ জনেরও বেশি তীর্থযাত্রী। তাঁদের মধ্যে ছিলেন সরবজিতও। গত ১৩ নভেম্বর ভারতে ফিরে আসে তীর্থযাত্রীদের দলটি। কিন্তু তাতে নিখোঁজ ছিলেন সরবজিৎ। এরপর পাক কর্তৃপক্ষকে এনিয়ে অভিযোগ জানানো হলে তদন্ত শুরু হয়। আর তারপরেই জানা গেল সত্যিটা। ওই মহিলা এবং তাঁর পরিবার সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছে পঞ্জাব পুলিশ। জানা গিয়েছে, সরবজিৎ দুই সন্তান রয়েছে, তবে তিনি বিবাহ বিচ্ছিন্না। তাঁর প্রাক্তন স্বামী প্রায় ৩০ বছর ধরে ইংল্যান্ডে বসবাস করছেন। পঞ্জাবের মুক্তসর জেলা থেকে ইস্যু হওয়া পাসপোর্টে প্রাক্তন স্বামীর নাম নয়, বরং সরবজিতের বাবার নাম উল্লেখ করা হয়েছে। তবে আচমকা পাকিস্তানে গিয়েই এমন সিদ্ধান্ত কেন নিলেন সরবজিৎ, তা খতিয়ে দেখা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *