Pahalgam incident | ভারতের সঙ্গে বন্ধ বাণিজ্য! দু’ঘণ্টা বৈঠকের পর ঘোষণা পাকিস্তান সরকারের

Pahalgam incident | ভারতের সঙ্গে বন্ধ বাণিজ্য! দু’ঘণ্টা বৈঠকের পর ঘোষণা পাকিস্তান সরকারের

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতের সঙ্গে আর বাণিজ্য নয়, ইসলামাবাদে দু’ঘণ্টা বৈঠকের পর ঘোষণা করল পাকিস্তান সরকার। এর পাশাপাশি জানানো হল, ভারতকে নিজেদের আকাশসীমা আর ব্যবহার করতে দেবে না পাকিস্তান।  শুধু তা-ই নয়, সিন্ধু জলচুক্তি স্থগিত হওয়া নিয়েও ভারতকে পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, জলপ্রবাহে বাধা দেওয়ার চেষ্টা হলে সেটিকে যুদ্ধ হিসাবে দেখা হবে।

বৃহস্পতিবার ইসলামাবাদে প্রায় দু’ঘণ্টা বৈঠকের পর পাকিস্তান সরকার সিদ্ধান্ত নিয়েছে,  তারা ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করে দিচ্ছে। তৃতীয় কোনও দেশের সঙ্গে বানিজ্য করার জন্য ভারতকে তারা পাকিস্তানের ভূখন্ড ব্যবহার করতে দেবে না। এছাড়াও প্রতিটি ভারতীয় উড়ান সংস্থার জন্য নিজেদের আকাশসীমাও ভারতকে আর ব্যবহার করতে দেওয়া হবে না।

এরই সঙ্গে সিন্ধু জলচুক্তি স্থগিত হওয়া নিয়ে ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, পাকিস্তানের দিকে জলপ্রবাহে বাধা দেওয়ার চেষ্টা হলে সেটিকে যুদ্ধ হিসাবে দেখা হবে। অন্যদিকে, সিমলা চুক্তি-সহ অন্যান্য দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত রাখা হবে।

বিস্তারিত আসছে…………………



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *