Oscar Bruzon | ব্রুজোতেই ভরসা লাল-হলুদের, হেড কোচের মেয়াদ বাড়ালো ইস্টবেঙ্গল

Oscar Bruzon | ব্রুজোতেই ভরসা লাল-হলুদের, হেড কোচের মেয়াদ বাড়ালো ইস্টবেঙ্গল

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ লাল-হলুদ শিবিরের দায়িত্বে থাকছেন সেই অস্কার ব্রুজো। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে ইস্টবেঙ্গল। দলের প্রধান কোচ হিসাবে তাঁর মেয়াদ আরও ১ বছর বাড়ানো হয়েছে বলে জানানো হয়েছে ক্লাবের তরফে।

এই প্রসঙ্গে একটি বিবৃতি দিয়ে ইস্টবেঙ্গল জানিয়েছে, ২০২৫-২৬ মরসুম পর্যন্ত ব্রুজোর চুক্তি বাড়ানো হয়েছে। ব্রুজোর ওপর ভরসা রাখার কারণ হিসাবে তাঁরা জানান যে, গত মরসুমে গ্রুপ শীর্ষে থেকে এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছিল দল। সেটাও ব্রুজোর নেতৃত্বেই। আইএসএলে ৯ নম্বরে শেষ করলেও, যে ২৮ পয়েন্ট এসেছে সেটাও ব্রুজোর কোচিংয়েই। প্রসঙ্গত, গত আইএসএলে প্রথম পাচটি ম্যাচ হেরে গিয়েছিল ইস্টবেঙ্গল। এরপরেই তৎকালীন কোচ কার্লোস কুয়াদ্রাতকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল দল। সেই সময় নতুন কোচ করা হয় ব্রুজোকে। আর দায়িত্ব পেয়েই তিনি সম্মুখীন হন ডার্বির। মোহনবাগানের কাছে সে ম্যাচে হেরে যায় লাল-হলুদ শিবির। কিন্তু এরপরে তাঁর কোচিংয়েই ধীরে ধীরে জয়ের পথে ফেরে দল। যদিও আইএসএলে ৯ নম্বরে শেষ করে তারা, সংগ্রহে মোট ২৮ পয়েন্ট।

চুক্তি বৃদ্ধির এই বিষয়টি নিয়ে ব্রুজো বলেন, ‘ইস্টবেঙ্গল আমার ওপর ভরসা রেখেছে। গত মরসুমে শুরুটা তেমন ভালো হয়নি। কিন্তু এরপরেও আমরা দলগত খেলার নমুনা দেখিয়েছি। লড়াই করেছি একসঙ্গে। তবে এবার শুরু থেকেই ভালো খেলার চেষ্টা করব। সমর্থকেরা গোটা মরসুম জুড়ে আমাদের পাশে থেকেছেন। তাঁদের মুখে হাসি ফোটাতে চাই।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *