Opposition to make chaos in West Bengal finances session

Opposition to make chaos in West Bengal finances session

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


রাজ্যের সপ্তদশ বিধানসভা ও মমতা বন্দ্যোপাধ‌্যায়ের নেতৃত্বে চলা তৃতীয় সরকারের শেষ ‘ভোট অন অ‌্যাকাউন্ট বাজেট’। বৃহস্পতিবার দুপুর আড়াইটেয় রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশ করবেন। অবশ‌্য তার আগে বেলা সাড়ে বারোটায় ভাষণ দেবেন রাজ‌্যপাল সি ভি আনন্দ বোস। রাজ‌্যপালের ভাষণ ও বাজেট পেশ, দুই সময়েই বিধানসভায় থাকার কথা স্বয়ং মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়ের। বিধানসভা সূত্রের খবর, পরদিন শুক্রবার এসআইআর ও সোমবার বিধানসভার শেষদিনে ভোট অন অ‌্যাকাউন্ট নিয়ে আলোচনায় সব মিলিয়ে তিনদিনই অধিবেশনে যোগ দেবেন মুখ‌্যমন্ত্রী।

বিধানসভার সর্বদল ও কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে যোগ না দিলেও আনন্দপুর অগ্নিকাণ্ড ও গোলপার্কে বোমাবাজির ঘটনায় সোনা-পাপ্পুকে নিয়ে অধিবেশনে তুমুল বিক্ষোভ দেখানোর প্রস্তুতি নিয়েছে বিরোধী দল বিজেপি। পালটা প্রস্তুতি নিয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেসও। তৃণমূল পরিষদীয় দল সূত্রে খবর, ২১৭ দলীয় বিধায়ককেই এই অধিবেশনে প্রতিদিনই প্রথম থেকে শেষ পর্যন্ত সভায় হাজির থাকার জন‌্য নির্দেশ দেওয়া হয়েছে। স্বয়ং মুখ‌্যমন্ত্রী দলীয় বিধায়কদের হাজিরা খাতা চেয়ে পাঠাতে পারেন বলেও খবর।

আরও পড়ুন:

পরিষদীয় দপ্তর সূত্রে খবর, বাজেট পেশ হওয়ার আগে মুখ‌্যমন্ত্রীর ঘরেই ক‌্যাবিনেট বৈঠক বসবে দুপুর দেড়টায়। সেখানেই ভোট অন অ‌্যাকাউন্ট বাজেট পাশ হবে। এরপরই মন্ত্রিসভার শিল্পবিষয়ক হাই পাওয়ার কমিটির বৈঠক বসবে। তারপরই বেলা আড়াইটেয় ভোট অন অ্যাকাউন্ট বাজেট পেশ করবেন বাংলার প্রথম মহিলা অর্থমন্ত্রী চন্দ্রিমা। পরদিন শুক্রবার সকাল ১১টায় এসআইআর নিয়ে সাধারণ মানুষের হেনস্থার ইস্যু নিয়ে পরিষদীয় রুলের ১৬৯ নম্বর মোশনে প্রস্তাব পেশ করবেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ‌্যায়। এক ঘণ্টার জন‌্য হলেও এসআইআর কেন্দ্রিক এই আলোচনায় স্বয়ং মুখ‌্যমন্ত্রী অংশ নিতে পারেন। এরপরই রাজ‌্যপালের ভাষণের উপর দু’ঘণ্টার বিতর্ক শুরু হবে। এরপর আগামী ৯ ফেব্রুয়ারি, সোমবার ১ ঘণ্টার জন‌্য রাজ‌্য সরকারের পণ‌্য বিষয়ক একটি বিল নিয়েও আলোচনা হবে। শেষে ভোট অন অ‌্যাকাউন্ট নিয়ে দু’ঘণ্টার বিতর্ক চলবে। এই শেষদিনেও মুখ‌্যমন্ত্রী অংশ নিতে পারেন।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *