উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ওডিশার (Odisha) এক বেআইনি পাথরের খাদানে ভয়াবহ বিস্ফোরণ (Stone quarry explosion)। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ঢেঙ্কানলে। শক্তিশালী বিস্ফোরণের জেরে কমপক্ষে দু’জন শ্রমিকের মৃত্যু হয়েছে। অনেকে আটকে রয়েছেন বলেও আশঙ্কা করা হচ্ছে।
জানা গিয়েছে, ঢেঙ্কানলের গোপালপুর গ্রামের কাছে একটি খাদানে বিস্ফোরণটি ঘটে। স্থানীয়দের মতে, অবৈধভাবে চলছিল খাদানটি। বিস্ফোরণের খবর পেয়ে গভীর রাতেই ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় প্রশাসন ও পুলিশ। গোটা এলাকাটি ঘিরে রাখা হয়েছে। আহত শ্রমিকদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। যদিও প্রশাসনের তরফে হতাহতের সঠিক সংখ্যা এখনও যাচাই করা হচ্ছে।
বিস্তারিত আসছে…
