Nostradamus | ২০২৬ সালে কী অপেক্ষা করছে পৃথিবীর জন্য? নস্ট্রাদামুসের ভবিষ্যৎবাণী নিয়ে সমাজমাধ্যমে তুমুল চর্চা

Nostradamus | ২০২৬ সালে কী অপেক্ষা করছে পৃথিবীর জন্য? নস্ট্রাদামুসের ভবিষ্যৎবাণী নিয়ে সমাজমাধ্যমে তুমুল চর্চা

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মানুষের ভবিষ্যৎ জানার আগ্রহ অসীম। কতজন সঠিক ভাবে তা জানতে পারেন তা নিয়ে বিতর্ক রয়েছে, তা থাকবেও। কিন্তু বছরের পর বছর যার ভবিষ্যৎ বার্তা নিয়ে পৃথিবী জুড়ে চর্চা চলে তিনি হলেন মাইকেল দে নস্ট্রাদামুস (Nostradamus)। অনেকের দাবি, অ্যাডলফ হিটলারের উত্থান থেকে শুরু করে জন এফ কেনেডি হত্যা, এমনকি ১১ সেপ্টেম্বরের জঙ্গি হামলা পর্যন্ত মিলিয়ে দিয়েছেন তিনি। ১৫৫৫ সালে তাঁর লেখা বিখ্যাত বই ‘লে প্রফেশিস’ (Les Prophéties)-এ হাজার হাজার পদ্যের ছন্দে তিনি ভবিষ্যতের বার্তা দিয়ে গেছেন। ২০২৬ সাল নিয়েও তাঁর বইতে রয়েছে বিস্ফোরক সব ভবিষ্যৎবাণী। যা জানতে পারলে চমকে যাবেন আপনিও।

নস্ট্রাদামুসের ভবিষ্যদ্বাণী অনুযায়ী, ২০২৬ সাল বিশ্ববাসীর জন্য খুব একটা সুখকর নাও হতে পারে। তাঁর লেখনীতে ইঙ্গিত রয়েছে সাত মাসের মহাযুদ্ধের। যার ফরে মানুষের মৃত্যু হবে। তবে কার কার মধ্যে যুদ্ধ হবে তা কিন্তু বলা হয়নি। তবে বর্তমানে ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে ইউক্রেন-রাশিয়া বা ইজরায়েল-প্যালেস্তাইন সংঘাতের আবহে অনেকেই এই ভবিষ্যদ্বাণীকে তৃতীয় বিশ্বযুদ্ধের সংকেত হিসেবে দেখছেন অনেকেই।

নস্ট্রাদামুসের করা আরও এক অদ্ভুৎ ভবিষ্যৎবাণী ভাবিয়ে তুলেঝে গবেষকদের। তিনি এক ‘বাইবেলীয় মৌমাছি’র হানার (Plague of Biblical Bees) ইঙ্গিত দিয়েছেন। তবে এটি পঙ্গপাল জাতীয় কোনও পতঙ্গের আক্রমণ হতে পারে বলে কেউ কেউ মনে করছেন। আবার আধুনিক ব্যাখ্যায় অনেকেই একে ড্রোন হামলা বা বায়োলজিক্যাল ওয়ারফেয়ারের ইঙ্গিত বলে মনে করছেন।

নস্ট্রাদামুসের করা ভবিয্যৎ বার্তায় ২০২৬ সালে রাশিয়ার জন্য বিপর্যয়ের কথা বলা আছে। নস্ট্রাদামুসের লেখনী অনুযায়ী, রাশিয়ার একনায়কের জীবনে বড় ঝুঁকি আসতে পারে। এখানে একনায়ক বলতে পুতিনকে বোঝানো হয়েছে কিনা সেই বিতর্ক চলছে। এমনকি কৃষ্ণসাগরে নৌ-যুদ্ধের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এছাড়া জলবায়ু পরিবর্তন, বন্যা এবং ভয়ানক প্রাকৃতিক দুর্যোগের কথাও বলা হয়েছে তাঁর ভবিষ্যদ্বাণীতে। তবে নস্ট্রাদামুসের ভবিষ্যৎবাণীর কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই। আগে কোন ভবিষ্যতবাণী নিশ্চিতভাবে সফল হয়েছে তা নিয়েও কোনও সুনির্দিষ্ট তথ্য নেই। সবটাই ভাসা-ভাসা, কারও না কারও দাবি। তবে সত্যি হোক বা না হোক, মাঝে মধ্যেই তাঁর ভবিষ্যৎবাণী নিয়ে জোর চর্চায় মশগুল হয়ে পড়ে নেটদুনিয়া।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *