New corona affected in West Bengal

New corona affected in West Bengal

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


দেশে নতুন করে থাবা বসিয়েছে করোনা। উদ্বেগ বাড়িয়ে এবার রাজ্যেও! করোনা আক্রান্ত ১০ বছরের বালক ভর্তি কলকাতার বেসরকারি হাসপাতালে। হাসপাতাল সূত্রের খবর, শনিবার সকালেই তাকে ভর্তি করানো হয়েছে। তার বাড়ি দক্ষিণ কলকাতার গড়িয়ায়। জ্বর, কাশি ও শ্বাসকষ্টের মতো উপসর্গ নিয়ে তাকে হাসপাতালে আনা হয়েছিল। সন্দেহ হতেই চিকিৎসকরা সোয়াব টেস্ট করেন। সেখানেই রিপোর্ট পজিটিভ আসে, জানা যায় ওই বালকটি করোনা আক্রান্ত। এরপর শিশুটিকে আইসিইউ-র আইসোলেশন ইউনিটে স্থানান্তর করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল নয়।

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *