Naxalites kill trainer | স্কুল খুলতেই মাওবাদী নিশানায় শিক্ষকরা, ছত্তিশগড়ে ‘শিক্ষাদূত’কে অপহরণ করে খুন

Naxalites kill trainer | স্কুল খুলতেই মাওবাদী নিশানায় শিক্ষকরা, ছত্তিশগড়ে ‘শিক্ষাদূত’কে অপহরণ করে খুন

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : শিক্ষককে অপহরণ করে খুন করল মাওবাদীরা। ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের বিজাপুরে। মৃতের নাম কল্লু তাঁতি। শনিবার পুলিশ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় লেন্দ্রা গ্রামের সরকারি স্কুল থেকে ফিরছিলেন ওই শিক্ষক। সেই সময় তাঁকে অপহরণ করা হয়। সেই রাতেই তাঁকে খুন করে মাওবাদীরা। চলতি বছরে এনিয়ে নয়জন শিক্ষাদূত (অস্থায়ী শিক্ষক)-কে খুন করল তারা। বিজাপুরে পাঁচ এবং সুকমায় চারজন শিক্ষাদূতকে হত্যা করা হয়েছে।

দীর্ঘ ২০ বছর পর বস্তার অঞ্চলে স্কুল খুলেছে। আর তার সঙ্গে সঙ্গে শিক্ষকদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। বস্তারে শিক্ষাদূতদের পুলিশের গুপ্তচর বলে সন্দেহ করে মাওবাদীরা। যে কারণে তাঁদের লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। শুক্রবারের ঘটনার পর এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।

১৫ অগাস্ট নারায়ণপুরে একজন শিক্ষাদূত নিহত হন এবং ২৭ অগাস্ট সুকমা জেলায় আরও একজন শিক্ষকের একই পরিণতি হয়। পুলিশ জানিয়েছে, এ বছর বস্তারের সাত জেলায় ৩০ জনেরও বেশি মানুষ মাওবাদী হামলার শিকার হয়েছে, যা এই অঞ্চলের স্থিতিশীলতা এবং উন্নয়নকে প্রভাবিত করেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *