Naxalbari | পাহাড়ে ঘুরতে যাওয়াই কাল! খাদে গাড়ি পড়ে বিপত্তি, মৃত্যু নকশালবাড়ির ২ জনের

Naxalbari | পাহাড়ে ঘুরতে যাওয়াই কাল! খাদে গাড়ি পড়ে বিপত্তি, মৃত্যু নকশালবাড়ির ২ জনের

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


নকশালবাড়ি: পাহাড়ে ঘুরতে যাওয়াই কাল হল। খাদে গাড়ি পড়ে মৃত্যু নকশালবাড়ি (Naxalbari) এলাকার ২ জনের। শনিবার ভোরে দুর্ঘটনাটি ঘটে পাঙ্খাবাড়ি এলাকায়। মৃতরা হল, ফুটানি মোড়ের বাসিন্দা সুমিত সিংহ, এবং কোটিয়া জোতের বাসিন্দা রাজেশ পাসোয়ান। আহত হয়েছে আরও ৩ জন। তার মধ্যে রয়েছে রথখোলার বাসিন্দা রাজ দাস। বাকি ২ জনের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

শুক্রবার রাতে একটি চার চাকার গাড়িতে করে পাহাড়ে ঘুরতে গিয়েছিল ওই পাঁচজন। এদিন ভোরে পাঙ্খাবাড়ির রাস্তায় খাদে পড়ে যায় গাড়িটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কার্সিয়াং (Kurseong) পুলিশ। সুমিত এবং রাজেশের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বাকি তিনজনকে আহত অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে (NBMCH) নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *