Nawsad Siddique | হাওড়ায় দুর্ঘটনার কবলে নওশাদের গাড়ি, কেমন আছেন আইএসএফ বিধায়ক?

Nawsad Siddique | হাওড়ায় দুর্ঘটনার কবলে নওশাদের গাড়ি, কেমন আছেন আইএসএফ বিধায়ক?

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দুর্ঘটনার (Accident) কবলে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির (Nawsad Siddique) গাড়ি। তবে বরাতজোরে রক্ষা পেয়েছেন বিধায়ক। শুক্রবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে হাওড়ায় (Howrah) অঙ্কুরহাটি চেকপোস্টের কাছে।

কলকাতা থেকে কোলাঘাটের দিকে ফিরছিলেন বিধায়ক। অঙ্কুরহাটি চেকপোস্টের কাছে সিগন্যালে তাঁর গাড়িটি দাঁড়িয়ে ছিল। সেইসময় একটি ট্রাক এসে নিয়ন্ত্রণ হারিয়ে বিধায়কের গাড়িতে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতা এতটাই বেশি ছিল গাড়ির সামনের দিকে একটি চাকা ফেটে যায়। যদিও এই ঘটনায় নওশাদ সিদ্দিকি সহ গাড়িতে থাকা বাকিরা অল্পের জন্য রক্ষা পান।

অন্যদিকে, দুর্ঘটনার পর সেখানে ছুটে আসেন এলাকার লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডোমজুড় থানার পুলিশ। ট্রাকটিকে আটক করা হয়। কোলাঘাট যাওয়ার জন্য নওশাদদের অন্য একটি গাড়ির ব্যবস্থা করা হয়। তাতেই গন্তব্যে পৌঁছান তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *