Naksalbari | পুলিশ পরিচয় দিয়ে সোনার চেন চুরি! কীভাবে ঘটল গোটা ঘটনা?

Naksalbari | পুলিশ পরিচয় দিয়ে সোনার চেন চুরি! কীভাবে ঘটল গোটা ঘটনা?

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


নকশালবাড়ি: পুলিশ পরিচয় দিয়ে দোকান থেকে সোনার চেন হাতিয়ে চম্পট দিল দুষ্কৃতী। রবিবার বিকেলে নিজেকে খড়িবাড়ি থানার সাব ইনস্পেক্টর পরিচয় দিয়ে নকশালবাড়ি(Naksalbari) বাজারে জনৈক দিলীপ ঘোষের দোকানে আসে ওই ব্যক্তি। সোনার চেন দেখতে চাইলে দোকানমালিক তাকে ১৬ গ্রামের একটি চেন দেখান। যার বাজারমূল্য এক লক্ষ ৯০ হাজার টাকা। ওই ব্যক্তি দোকান মালিকের অজান্তেই বাক্স থেকে চেনটি পকেটে ঢুকিয়ে খালি বাক্স দিলীপবাবুকে ধরিয়ে দেন। পরে ২ গ্রাম ওজনের সোনার একটি চেন দেখানোর জন্য দোকানদারকে বলেন। তখন দিলীপবাবু নিজের দোকান বন্ধ করে ওই ব্যক্তিকে টোটো করে অন্য দোকানে নিয়ে যান। রাস্তাতেই ওই ব্যক্তি তার দুই বন্ধুকে আনার কথা বলে এলাকা ছাড়েন। দোকানের সামনে কিছুক্ষণ অপেক্ষার পরও ওই ব্যক্তি না ফেরাতে নিজের দোকানে ফিরে আসেন দিলীপবাবু। এরপর দোকান খুলে সোনার চেনের বাক্স খুলতেই চক্ষু চড়কগাছ। বাক্সতে কিছুই নেই দেখে তিনি দ্রুত বিষয়টি নকশালবাড়ি(Naksalbari) থানায় জানান। সিসিটিভি দেখে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *