Nagrakata | আতঙ্কের অবসান! ভগৎপুর চা বাগানে খাঁচাবন্দি চিতাবাঘ, স্বস্তিতে বাসিন্দারা  

Nagrakata | আতঙ্কের অবসান! ভগৎপুর চা বাগানে খাঁচাবন্দি চিতাবাঘ, স্বস্তিতে বাসিন্দারা  

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


নাগরাকাটা: অবশেষে নাগরাকাটা ব্লকের (Nagrakata) ভগৎপুর চা বাগানে (Bhagatpur Tea Backyard) খাঁচাবন্দি হল একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ (Leopard)। শনিবার সকালে বাগানে পাতা খাঁচায় চিতাটিকে আটকে থাকতে দেখেন শ্রমিকরা। মুহূর্তের মধ্যে এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমান প্রচুর মানুষ।

জানা গিয়েছে, গত কয়েক মাস ধরেই এই বাগানে চিতাবাঘের উপদ্রব চরমে উঠেছিল। শ্রমিক লাইনের গরু-ছাগল প্রায়ই উধাও হয়ে যাচ্ছিল। সন্ধ্যার পর চিতাবাঘের গর্জনে গৃহবন্দি দশা কাটছিল স্থানীয়দের। পরিস্থিতি সামাল দিতে বনদপ্তরের খুনিয়া রেঞ্জের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় ছাগলের টোপ দিয়ে খাঁচা পেতে রাখা হচ্ছিল।

এদিন সকালে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যান। চিতাবাঘটি ধরা পড়ায় স্বস্তি ফিরলেও, স্থানীয়দের দাবি বাগানে আরও চিতাবাঘ লুকিয়ে রয়েছে। ফলে স্বস্তির মাঝেও একরাশ আশঙ্কার মেঘ কাটছে না ভগৎপুর চা বাগানে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *