Mustafizur Rahman | এক বল না খেলেও ৯.২০ কোটি পাবেন মুস্তাফিজুর! চুক্তির শর্ত পূরণে বা টাকা দিতে বাধ্য কেকেআর?

Mustafizur Rahman | এক বল না খেলেও ৯.২০ কোটি পাবেন মুস্তাফিজুর! চুক্তির শর্ত পূরণে বা টাকা দিতে বাধ্য কেকেআর?

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ নিলামে কাড়াকাড়ি করে ৯ কোটি ২০ লক্ষ টাকায় মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। কিন্তু বিসিসিআই-এর সাম্প্রতিক নিষেধাজ্ঞার পর প্রশ্ন উঠেছে, একটি বল না করেও কি এই বিপুল অর্থ পকেটে পুরবেন বাংলাদেশি এই পেসার? নাকি আর্থিক ক্ষতির মুখে পড়বে (ShahRukh Khan) শাহরুখ খানের দল? আইপিএল চুক্তির নিয়মাবলী এবং সাম্প্রতিক পরিস্থিতি বিশ্লেষণ করলে এক জটিল চিত্র উঠে আসছে।

আইপিএল নিলামের প্রচলিত নিয়ম অনুযায়ী, কোনও ফ্র্যাঞ্চাইজি যখন কোনও ক্রিকেটারকে কেনে, তখন সেই অর্থ তাঁদের পার্স (Purse) থেকে ‘লক’ হয়ে যায়। সাধারণত টুর্নামেন্ট শুরুর আগেই ক্রিকেটারকে চুক্তির ১৫ শতাংশ অর্থ দিয়ে দেওয়া হয়। যদি ফ্র্যাঞ্চাইজি নিজে থেকে কোনও ক্রিকেটারকে বসিয়ে রাখে বা মাঝপথে বাদ দেয়, তবে তাঁকে পুরো টাকা দিতে ফ্র্যাঞ্চাইজি বাধ্য থাকে।

মুস্তাফিজুরের ক্ষেত্রে বিষয়টি সাধারণ নিয়মের বাইরে চলে গিয়েছে। বিশেষজ্ঞ ও আইনি সূত্র বলছে, এটি এখন ফোর্স মেজ্যুর’ (Drive Majeure) বা ‘অপ্রত্যাশিত পরিস্থিতি’-র আওতায় পড়ছে। যেহেতু কেকেআর নিজে থেকে মুস্তাফিজুরকে ছাড়েনি, বরং বিসিসিআই সরকারিভাবে হস্তক্ষেপ করে তাঁকে আইপিএল থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে, সেহেতু কেকেআর চুক্তির শর্ত পূরণে বা টাকা দিতে বাধ্য নয়। অর্থাৎ, ফ্র্যাঞ্চাইজির হাতে নিয়ন্ত্রণ নেই এমন কোনও পরিস্থিতির কারণে ক্রিকেটার খেলতে না পারলে তাঁর দায়ভার দলের ওপর বর্তায় না।

সবচেয়ে বড় দুশ্চিন্তা হলো কেকেআর-এর ওই ৯ কোটি ২০ লক্ষ টাকা নিয়ে। বোর্ড সচিব দেবজিৎ শাইকিয়া বিকল্প ক্রিকেটার নেওয়ার অনুমতি দিলেও, ‘লক’ হয়ে যাওয়া টাকা ফেরত পাওয়ার বিষয়ে নীরব থেকেছেন। আইপিএলের ইতিহাসে একবার টাকা লক হয়ে গেলে তা রিফান্ড হওয়ার স্পষ্ট নিয়ম নেই। ফলে কেকেআর যদি বিকল্প ক্রিকেটার কেনে, তবে তারা সেই সমপরিমাণ টাকা ব্যবহার করতে পারবে কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

মুস্তাফিজুরের সামনে অবশ্য বিসিসিআই বা কেকেআর-এর কাছে ক্ষতিপূরণ দাবি করার আইনি পথ খোলা থাকছে। তবে বিসিসিআই-এর নির্দেশের নেপথ্যে ভারত সরকারের প্রচ্ছন্ন ইঙ্গিত থাকলে, সেই ক্ষতিপূরণ মেটানোর দায়ভার কার ওপর বর্তাবে, তা নিয়ে এখনও কোনও স্পষ্ট গাইডলাইন নেই।

সব মিলিয়ে, মুস্তাফিজুর বনাম কেকেআর আর্থিক টানাপোড়েন এখন স্রেফ ক্রিকেটের ময়দানে সীমাবদ্ধ নেই, তা পৌঁছে গিয়েছে বোর্ডের লিগ্যাল সেলের দোরগোড়ায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *