Mungpoo Hearth | মংপুতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ভস্মীভূত ৪টি বাড়ি ও দুটি দোকান

Mungpoo Hearth | মংপুতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ভস্মীভূত ৪টি বাড়ি ও দুটি দোকান

শিক্ষা
Spread the love


শিলিগুড়ি: পাহাড়ের শান্ত জনপদ মংপুতে ভয়াবহ অগ্নিকাণ্ড (Mungpoo Hearth)। সোমবার ভোররাতে মংপুর চৌরাস্তা এলাকায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে (Hearth) ভস্মীভূত হয়ে গেল চারটি বাড়ি এবং দুটি দোকান। আগুনের লেলিহান শিখায় মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে যায়। তবে প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকেই এই বিপত্তি ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোররাতে যখন গোটা মংপু গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই চৌরাস্তা মোড় সংলগ্ন একটি বাড়িতে প্রথম আগুনের (North Bengal Information) শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যে সেই আগুন পাশের বাড়ি ও দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। দাউদাউ করে আগুন জ্বলতে দেখে আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসেন বাসিন্দারা। পাহাড়ের ঝোড়ো হাওয়ায় আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, নিমেষের মধ্যে কাঠ ও টিনের তৈরি কাঠামোগুলো ভস্মীভূত হতে শুরু করে।

আগুন লাগার সঙ্গে সঙ্গেই স্থানীয় বাসিন্দারা তা নেভানোর চেষ্টা করেন। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে চারটি বসতবাড়ি এবং দুটি দোকানের আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথি, নগদ টাকা ও পণ্যসামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে। সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকা পরিবারগুলোর চোখেমুখে এখন শুধুই অন্ধকার। পুলিশ ও প্রশাসনের প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *