Mukhya Mantri Swasthya Bima Yojona | রাজ্যের নতুন স্বাস্থ্যবিমা! ৫ লক্ষ টাকার কভারেজ ঘোষণা, কারা পাবেন না এই সুবিধা? জানুন বিস্তারিত

Mukhya Mantri Swasthya Bima Yojona | রাজ্যের নতুন স্বাস্থ্যবিমা! ৫ লক্ষ টাকার কভারেজ ঘোষণা, কারা পাবেন না এই সুবিধা? জানুন বিস্তারিত

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দীর্ঘ টালবাহানার অবসান ঘটিয়ে অবশেষে কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের সঙ্গে যুক্ত হয়েছে বাংলা। আর এর পাশাপাশি রাজ্যবাসীর চিকিৎসায় অতিরিক্ত সুরক্ষা বলয় তৈরি করতে নতুন ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’ (Mukhya Mantri Swasthya Bima Yojona) চালুর আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি হলো সোমবার। এই নতুন প্রকল্পে রাজ্যবাসীকে ৫ লক্ষ টাকা পর্যন্ত নিখরচায় চিকিৎসা পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। তবে একই সঙ্গে স্পষ্ট করে দেওয়া হয়েছে, নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে কারা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত থাকবেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই স্বাস্থ্যবিমার আওতা থেকে বাদ পড়বেন বেশ কয়েকটি নির্দিষ্ট শ্রেণির মানুষ:

  • আয়ের সীমা: পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষ টাকা বা তার বেশি হলে এই বিমা মিলবে না।
  • সরকারি কর্মী: পশ্চিমবঙ্গ স্বাস্থ্য স্কিম ২০০৮-এর আওতাভুক্ত চাকরিরত বা অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মীরা এর সুবিধা পাবেন না। একইভাবে কেন্দ্রের স্বাস্থ্য স্কিম ১৯৫৪-এর আওতায় থাকা কেন্দ্রীয় সরকারি কর্মীরাও বাদ পড়বেন।
  • বিমা ও ভাতা: যাঁরা ইতিমধ্যেই গ্রুপ মেডিক্যাল ইনস্যুয়েন্সের আওতাধীন কিংবা সরকারি নিয়মে মেডিক্যাল অ্যালাওয়েন্স পান, তাঁরাও এই প্রকল্পের বাইরে থাকবেন।
  • বয়সের শর্ত: পরিবারের কোনো সদস্যের বয়স ৭০ বছরের বেশি হলে তিনি এই প্রকল্পের সুবিধা পাবেন না, কারণ ৭০ ঊর্ধ্ব প্রবীণরা ইতিমধ্যেই আয়ুষ্মান ভারত প্রকল্পের কভারেজের আওতায় আসেন।
  • অন্যান্য: এসআইআরে (SIR) যাদের নাম বাদ পড়েছে, তাঁরাও এই স্বাস্থ্যবিমার জন্য আবেদন করতে পারবেন না।

উল্লেখ্য,অতীতে কেন্দ্র-রাজ্য দ্বন্দ্বে দীর্ঘ সময় আয়ুষ্মান ভারত প্রকল্প (Ayushman Bharat) থেকে বঞ্চিত ছিল পশ্চিমবঙ্গ। পরবর্তীতে রাজ্য সরকারের উদ্যোগে ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পের মাধ্যমে মহিলাদের নামে ৫ লক্ষ টাকা পর্যন্ত নিখরচায় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল। বর্তমান রাজনৈতিক পালাবদলের পর রাজ্যে কেন্দ্র সরকারের আয়ুষ্মান যোজনা চালুর পাশাপাশি এবার মুখ্যমন্ত্রী এই নতুন স্বাস্থ্যবিমা যোজনা নিয়ে আসায় উপকৃত হবেন লক্ষ লক্ষ সাধারণ মানুষ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *