Morning Habits | সকালের এই ৫ অভ্যাসেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীর! আপনিও একই ভুল করছেন না তো?

Morning Habits | সকালের এই ৫ অভ্যাসেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীর! আপনিও একই ভুল করছেন না তো?

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বয়স তো কেবল একটা সংখ্যা! কিন্তু আয়নার সামনে দাঁড়ালে কি মাঝেমধ্যেই মনে হয় বয়সের তুলনায় আপনাকে একটু বেশিই বয়স্ক দেখাচ্ছে? অসময়ে কপালে ভাঁজ বা শরীরে ক্লান্তি, এর জন্য দায়ী হতে পারে আপনার প্রতিদিনের সকালের কিছু ছোট ছোট ভুল অভ্যাস (Morning Habits)। সকালের এমন ৫টি কাজ যা নিঃশব্দে আমাদের বার্ধক্যের গতি বাড়িয়ে দিচ্ছে। জেনে নিন সেগুলি কী কী—

ঘুম থেকে উঠেই ফোনে বুঁদ

সকালে চোখ খুলেই নোটিফিকেশন চেক করা বা সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করা এখন অনেকেরই নেশা। বিশেষজ্ঞরা বলছেন, এই অভ্যাস মানসিক চাপ বা স্ট্রেস বাড়িয়ে দেয়। আর দীর্ঘদিনের এই মানসিক চাপ সরাসরি কোলাজেন নষ্ট করে ত্বকে বলিরেখা ফেলে দেয়।

পর্যাপ্ত জল না খাওয়া

সারারাত ঘুমের পর শরীর জলশূন্য হয়ে থাকে। সকালে উঠে পর্যাপ্ত জল না খেলে মেটাবলিজম ধীর হয়ে যায়। এর ফলে শরীর থেকে টক্সিন বেরোতে পারে না এবং ত্বক তার স্বাভাবিক লাবণ্য হারিয়ে ফেলে, যা আপনাকে বয়স্ক দেখায়।

ব্রেকফাস্ট বাদ দেওয়া বা অস্বাস্থ্যকর খাবার খাওয়া

তাড়াহুড়োর চোটে ব্রেকফাস্ট না করা কিংবা অতিরিক্ত মিষ্টি বা তেলমশলাযুক্ত খাবার খাওয়া শরীরকে ভেতর থেকে দুর্বল করে দেয়। পর্যাপ্ত প্রোটিন ও ফাইবার না পেলে কোষের পুনর্গঠন থমকে যায়, যা অকাল বার্ধক্যের অন্যতম কারণ।

শরীরচর্চায় অনীহা

সকালে অন্তত ১৫-২০ মিনিট শরীরচর্চা না করলে রক্ত সঞ্চালন ব্যাহত হয়। পেশি ও হাড়ের নমনীয়তা কমতে থাকে। যারা অলসভাবে সকাল কাটান, তাদের শরীরে বার্ধক্যের ছাপ অনেক দ্রুত প্রকট হয়।

রোদে না যাওয়া

সকাল ১০টার আগের হালকা রোদ ভিটামিন-ডি এর প্রধান উৎস। কিন্তু অনেকেই সারা সকাল ঘরের মধ্যে কাটিয়ে দেন। শরীরে ভিটামিন-ডি এর অভাব হাড়ের ক্ষয় বাড়ায় এবং ত্বকের সজীবতা কেড়ে নেয়।

তাই অসময়ে বুড়িয়ে যাওয়া রুখতে আজই বদলে ফেলুন সকালের এই রুটিন। সুস্থ থাকতে এবং তারুণ্য ধরে রাখতে নিয়ম মেনে খাদ্যাভ্যাস ও শরীরচর্চার কোনও বিকল্প নেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *