Monetary Fraud | প্রেমের আড়ালে প্রতারণার জাল! বৃহন্নলার ১৫ লক্ষ টাকা আত্মসাৎ করে গ্রেপ্তার দুর্গাপুরের যুবক

Monetary Fraud | প্রেমের আড়ালে প্রতারণার জাল! বৃহন্নলার ১৫ লক্ষ টাকা আত্মসাৎ করে গ্রেপ্তার দুর্গাপুরের যুবক

শিক্ষা
Spread the love


দুর্গাপুর: প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে লক্ষ লক্ষ টাকা আর্থিক প্রতারণার (Monetary Fraud) অভিযোগে উত্তাল দুর্গাপুর শিল্পাঞ্চল। হাওড়ার এক বৃহন্নলার কাছ থেকে প্রায় ১৫ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুর্গাপুরের শ্যামপুর কলোনির বাসিন্দা রজত দাসকে গ্রেপ্তার করেছে কোকওভেন থানার পুলিশ (Coke Oven Police Station)। দীর্ঘ কয়েক বছরের সম্পর্কের এই করুণ পরিণতিতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, ২০১৭ সালে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে (Social Media Rip-off) দুর্গাপুরের রজত দাসের সঙ্গে হাওড়ার ওই বৃহন্নলার পরিচয় হয়। প্রথম থেকেই রজত তাঁর প্রকৃত পরিচয় জানতেন। ধীরে ধীরে তাঁদের মধ্যে ঘনিষ্ঠ প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ, এরপর ব্যবসা শুরু করার অজুহাত দিয়ে এবং বিভিন্ন সময়ে ব্যক্তিগত সমস্যার কথা বলে ধাপে ধাপে প্রায় ১৫ লক্ষ টাকা নেন রজত। বিশ্বাসের টানে ওই বৃহন্নলাও কোনও দ্বিধা না করে টাকা দিয়ে যান।

২০২২ সাল থেকে টাকা ফেরত চাওয়ার প্রক্রিয়া শুরু হতেই সম্পর্কের অবনতি ঘটে। অভিযোগ, টাকা ফেরত দিতে অস্বীকার করে শুরু হয় অশান্তি। উপায় না দেখে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কোকওভেন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নিগৃহীতা।

অভিযোগ পাওয়ার পর তদন্তে নেমে বৃহস্পতিবার রাতে শ্যামপুরের বাড়ি থেকে রজতকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার তাকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক জামিন নাকচ করে ৪ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন। নিগৃহীতা ওই বৃহন্নলা জানান, “আমি রজত দাসের কঠোর শাস্তি চাই। পুলিশ আমাকে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *