Modi-Trump | ফের মোদির সঙ্গে ফোনে কথার বলার দাবি ট্রাম্পের! এবার কথা বাণিজ্য নিয়ে

Modi-Trump | ফের মোদির সঙ্গে ফোনে কথার বলার দাবি ট্রাম্পের! এবার কথা বাণিজ্য নিয়ে

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতীয় সময় অনুযায়ী বুধবার ভোরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) কথা হয়েছে। ট্রুথ সোশ্যালে ফের এমনটা দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, তাঁদের দু’জনের মধ্যে বাণিজ্য সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে। যদিও ভারতের তরফে এবিষয়ে এখনও কিছু জানানো হয়নি।

বর্তমানে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক যে খুব একটা সুখকর নয়, তা সকলেরই জানা। শুল্ক, ভারত-পাক যুদ্ধ, ভারতের রাশিয়া থেকে তেল কেনা, বাণিজ্য চুক্তির মত আটকে থাকা বিষয়গুলি নিয়ে নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যে টানাপোড়েন অব্যহত।

এর মধ্যেও মোদীকে তাঁর ভালো বন্ধু বলে উল্লেখ করেছেন ট্রাম্প। এছাড়াও বিভিন্ন ভারত-পাক যুদ্ধ, রাশিয়া থেকে তেল কেনা এমন বিষয়গুলি নিয়ে মোদির সঙ্গে তাঁর কথা হয়েছে বলে দাবি করেছিলেন ট্রাম্প। কিন্তু নয়াদিল্লির তরফে ট্রাম্পের সেই দাবি বার বার নস্যাৎ করা হয়েছে। এরপর দু’দিন কাটতে না কাটতেই সুর নরম করে ফের বুধবার সাংবাদিকদের ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রীকে মহান ব্যক্তি এবং তাঁর ভাল বন্ধু বলে উল্লেখ করেন। পাশাপশি ভারতবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানান।

তবে এদিনও রাশিয়া থেকে ভারতের তেল কেনা নিয়ে তাঁর পুরনো দাবি ফের ব্যক্ত করেন। তাঁর কথায়, ‘আমাদের সম্পর্ক খুব ভাল। মোদি বলেছেন, রাশিয়া থেকে খুব বেশি তেল কিনবেন না। তিনিও আমার মতো রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান দেখতে চান।’

এদিকে ভারত এবং আমেরিকার মধ্যে যে দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি হওয়ার কথা, তা এখনও ঝুলে রয়েছে। দুই দেশের রাষ্ট্র নেতা বার বার দাবি করেছেন, বাণিজ্য চুক্তি বিষয়ক আলোচনা ইতিবাচক। খুব শীঘ্রই দু’দেশের মধ্যে বাণিজ্যচুক্তি স্বাক্ষরিত হবে। তবে কেউই এখনও পর্যন্ত, চুক্তির সম্ভাব্য সময় সম্পর্কে কোনও মন্তব্য করেননি। এমন আবহে মোদির সঙ্গে ট্রাম্পের বাণিজ্য নিয়ে আলোচনার বিষয়ে জোর জল্পনা তৈরি হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *