সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের থেকে দীপাবলির শুভেচ্ছা পাওয়ার পর বুধবার তাঁকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্রাম্পের সঙ্গে ফোনালাপের কথা তুলে ধরে এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখলেন, ‘আমাদের গণতন্ত্র বিশ্বকে আশার আলোয় আলোকিত করুক।’ জানা যাচ্ছে, গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেছিলেন ট্রাম্প। সেখানে দীপাবলির শুভেচ্ছা জানানোর পাশাপাশি একাধিক ইস্যুতে আলোচনা হয় দুই রাষ্ট্রপ্রধানের।
বুধবার এক্স হ্যান্ডেলে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপের কথা জানিয়ে মোদি লেখেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের ফোনকল ও দীপাবলির শুভেচ্ছার জন্য তাঁকে ধন্যবাদ জানাই।’ পাশাপাশি লেখেন, এই মহান আলোর উৎসবে আমাদের দুই মহান গণতন্ত্র বিশ্বকে আশার আলোয় আলোকিত করুক। এবং সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হয়ে থাকুক।’
Thanks, President Trump, in your telephone name and heat Diwali greetings. On this pageant of lights, might our two nice democracies proceed to light up the world with hope and stand united in opposition to terrorism in all its kinds.@realDonaldTrump @POTUS
— Narendra Modi (@narendramodi) October 22, 2025
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
