Modi-Trump | নোবেল শান্তি পুরস্কারে মোদির সমর্থন চেয়েছিলেন ট্রাম্প, প্রত্যাখ্যানে ৫০ শতাংশ শুল্ক আরোপ!

Modi-Trump | নোবেল শান্তি পুরস্কারে মোদির সমর্থন চেয়েছিলেন ট্রাম্প, প্রত্যাখ্যানে ৫০ শতাংশ শুল্ক আরোপ!

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : নোবেল শান্তি পুরস্কারের জন্য ভারতের সমর্থন না পেয়ে ‘রাগ’ হয়েছে ট্রাম্পের। এমনটাই দাবি করা হয়েছে একটি মার্কিন সংবাদ মাধ্যমে। রিপোর্টে বলা হয়েছে, শান্তি পুরস্কারে সমর্থন চেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর মোদি তা প্রত্যাখ্যান করায় নাকি গোঁসা হয়েছে তাঁর। এই কারণেই ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে আমেরিকা। দুই দেশের সম্পর্কে তৈরি হয়েছে টানাপোড়েন। এমনকি রাশিয়া-ইউক্রেন সংঘাত এখনও জিইয়ে থাকার জন্য ঘুরপথে ভারতকে দায়ী করেছেন ট্রাম্প।

মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা করা হয়েছে, ১৭ জুন মোদিকে ফোন করেছিলেন ট্রাম্প। সেদিন ভারত-পাক সংঘর্ষ বিরতিতে কৃতিত্ব দাবি করেছিলেন তিনি। একইসঙ্গে মোদির কাছে তাঁর আর্জি ছিল, পাকিস্তান তাঁকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছে। তাই ভারতও যেন ট্রাম্পের নাম প্রস্তাব করে। মোদি তখন জানিয়ে দেন, ভারত-পাক সংঘর্ষবিরতিতে ট্রাম্পের কোনও হাত নেই। সংঘর্ষবিরতি দুই দেশের সম্মতিতে হয়েছে। প্রায় ৩৫ মিনিটের ওই ফোন কলের পর দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে আর কোনও কথা হয়নি।

ওই ফোনালাপের কয়েকদিন পরই প্রথম দফায় ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক চাপায় আমেরিকা। এরপর রুশ তেল কেনার অজুহাতে আরও ২৫ শতাংশ শুল্ক চাপানো হয়।সবমিলিয়ে শুল্কের পরিমাণ দাঁড়ায় ৫০ শতাংশ। মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এমন দাবি করা হলেও দুই দেশের তরফে এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করা হয়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *