MI vs SRH IPL 2026 | ২৪৩ রান তুলেও হার! মুম্বই শিবিরে রিকলটনের রেকর্ড সেঞ্চুরি ম্লান হেডের ব্যাটে

MI vs SRH IPL 2026 | ২৪৩ রান তুলেও হার! মুম্বই শিবিরে রিকলটনের রেকর্ড সেঞ্চুরি ম্লান হেডের ব্যাটে

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আইপিএলে আবারও পরাজয়ের গ্লানি মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে। সূর্যকুমার যাদব বা জসপ্রীত বুমরাহ— হার্দিক পাণ্ড্যর দলের মহাতারকারা কেউই যেন ভরসা দিতে পারছেন না। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ২৪৩ রানের পাহাড় গড়েও হার বাঁচাতে পারল না মুম্বই। হার্দিকদের মুখের গ্রাস কেড়ে নিলেন ট্রেভিস হেড ও হেনরিখ ক্লাসেনরা। ৬ উইকেটে ম্যাচ জিতে মাঠ ছাড়ল সানরাইজার্স (MI vs SRH IPL 2026)

ঘরের মাঠে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক হার্দিক। শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন দুই ওপেনার উইল জ্যাকস ও রায়ান রিকলটন। জ্যাকস ২২ বলে ৪৬ করে ফিরলেও এক প্রান্ত আগলে রেখেছিলেন রিকলটন। মাত্র ৪৪ বলে শতরান পূর্ণ করেন তিনি, যা মুম্বই ইন্ডিয়ান্সের ইতিহাসে দ্রুততম শতরান। শেষ পর্যন্ত ৫৫ বলে ১২৩ রানে অপরাজিত থাকেন তিনি (১০টি চার ও ৮টি ছয়)। সূর্যকুমার (৫) ও নমন ধীর (২২) ব্যর্থ হলেও হার্দিকের ১৫ বলে ৩১ রানের সৌজন্যে মুম্বই স্কোরবোর্ডে তোলে ২৪৩/৪।

২৪৪ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ওপেনিং জুটিতেই ঝড় তোলেন অভিষেক শর্মা ও ট্রেভিস হেড। মাত্র ৮.৪ ওভারে ১২৯ রান তুলে হায়দরাবাদের জয়ের ভিত গড়ে দেন তাঁরা। হেড ৩০ বলে ৭৬ (৪টি চার, ৮টি ছয়) এবং অভিষেক ২৪ বলে ৪৫ রান করেন। দ্রুত তিন উইকেট হারিয়ে হায়দরাবাদ কিছুটা চাপে পড়লেও হেনরিখ ক্লাসেনের ৩০ বলে ৬৫ রান এবং সলিল অরোরার ১০ বলে ৩০ রানের ক্যামিও ইনিংস ১৮.৪ ওভারেই দলকে জয়ের লক্ষ্যে (২৪৯/৪) পৌঁছে দেয়।

আফগান বোলার আল্লা গজনফর এক ওভারে জোড়া উইকেট নিয়ে লড়াইয়ের আভাস দিলেও বুমরাহ-সহ বাকি বোলাররা ব্যর্থ হায়দরাবাদের মারমুখী ব্যাটিংয়ের সামনে। মুম্বইয়ের দেওয়া ২৪৩ রানও যেন মামুলি হয়ে দাঁড়াল হায়দরাবাদের ব্যাটারদের কাছে। বোলারদের খরুচে পারফরম্যান্সই ফের ডোবাল পাঁচবারের চ্যাম্পিয়নদের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *