MGNREGA | রাজ্যে ফের চালু হচ্ছে ১০০ দিনের কাজ! কড়া নিয়ম ও সময়সীমা বেঁধে দিল পঞ্চায়েত দপ্তর

MGNREGA | রাজ্যে ফের চালু হচ্ছে ১০০ দিনের কাজ! কড়া নিয়ম ও সময়সীমা বেঁধে দিল পঞ্চায়েত দপ্তর

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দীর্ঘ টালবাহানা, আইনি লড়াই এবং কেন্দ্র-রাজ্য সংঘাতের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গে ফের শুরু হতে চলেছে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প বা ১০০ দিনের কাজ (100 days work, MGNREGA)। প্রশাসনিক ইঙ্গিত অনুযায়ী, আগামী ফেব্রুয়ারি মাস থেকেই গ্রামবাংলায় এই প্রকল্পের কাজ পুরোদমে শুরু হতে পারে।

রাজ্য পঞ্চায়েত দপ্তর কমিশনার সম্প্রতি সমস্ত জেলার জেলাশাসকদের চিঠি পাঠিয়ে ফেব্রুয়ারি ও মার্চ মাসের জন্য দ্রুত ‘লেবার বাজেট’ তৈরির নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ ইতিমধ্যেই ব্লক স্তরে পৌঁছে গিয়েছে। উল্লেখ্য, দুর্নীতির অভিযোগে দীর্ঘদিন বাংলায় এই প্রকল্প বন্ধ ছিল। বিষয়টি সুপ্রিম কোর্ট ও হাই কোর্ট (Calcutta Excessive court docket, Supreme Court docket) পর্যন্ত গড়ালেও, আদালতের পর্যবেক্ষণ ছিল কোনও কেন্দ্রীয় প্রকল্প থেকে উপভোক্তাদের এভাবে বঞ্চিত করা যায় না। গত ১৬ জানুয়ারি রাজ্য সরকারের চিঠিতে সেই জট কাটার স্পষ্ট ইঙ্গিত মিলেছে।

নতুন এই উদ্যোগের জন্য রাজ্য প্রশাসন অত্যন্ত কড়া সময়সীমা (Deadline) বেঁধে দিয়েছে:

২১ জানুয়ারি: পঞ্চায়েত স্তরে প্রকল্পের তালিকা চূড়ান্ত করতে হবে।

২২ জানুয়ারি: বিশেষ গ্রামসভায় সেই তালিকা পাশ করাতে হবে।

২৭ জানুয়ারি: ব্লক স্তর থেকে অনুমোদনের পর জেলায় পাঠাতে হবে।

৩০ জানুয়ারি: জেলা থেকে চূড়ান্ত তালিকা রাজ্যে পাঠাতে হবে।

২ ফেব্রুয়ারি: রাজ্য স্তরে প্রকল্প নথিভুক্তির শেষ তারিখ।

এবার ১০০ দিনের কাজ চালুর ক্ষেত্রে বেশ কিছু নতুন ও কড়া নিয়ম আরোপ করা হয়েছে: ১. বাজেট সীমা: ২০ লক্ষ টাকার বেশি কোনো প্রকল্প অনুমোদন করা যাবে না। ২. প্রকল্পের সংখ্যা: একটি গ্রাম পঞ্চায়েতে একসঙ্গে ১০টির বেশি প্রকল্প চালানো যাবে না। ৩. অনুমোদন: জেলাশাসক বা জেলা প্রোগ্রাম কো-অর্ডিনেটরের অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে। ৪. কাজের ধরণ: শুধুমাত্র মাটি কাটা বা পুকুর খননের মতো অস্থায়ী কাজ নয়, স্থায়ী সম্পদ সৃষ্টি হয় এমন কাজে জোর দিতে বলা হয়েছে। প্রশাসনিক এই তৎপরতায় আশার আলো দেখছেন গ্রামবাংলার কয়েক লক্ষ শ্রমিক। তবে কড়া নিয়মবিধি মেনে কত দ্রুত শ্রমিকদের হাতে কাজ পৌঁছায়, এখন সেটাই দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *