Meeting Election 2026 | ‘রাজ্যে নারী সুরক্ষা নেই, তাই উৎখাত করতে হবে তৃণমূলকে’, পানিহাটি থেকে হুংকার ‘অভয়া’র মায়ের

Meeting Election 2026 | ‘রাজ্যে নারী সুরক্ষা নেই, তাই উৎখাত করতে হবে তৃণমূলকে’, পানিহাটি থেকে হুংকার ‘অভয়া’র মায়ের

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আরজি কর কাণ্ডের (RG Kar Case) বিচার চেয়ে যে লড়াই শুরু হয়েছিল, এবার তা আছড়ে পড়ল ভোটের ময়দানে। পানিহাটি বিধানসভা (Panihati) কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর বৃহস্পতিবার প্রথমবার প্রচারে নেমেই তৃণমূল সরকারকে উৎখাত করার ডাক দিলেন আরজি করের নির্যাতিতার মা। এদিন সকালেই বিধাননগরে বিজেপির রাজ্য দফতরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) তীব্র সমালোচনা করেন তিনি।

রাজ্যের নারী সুরক্ষা ও দুর্নীতি নিয়ে সরব হয়ে নির্যাতিতার মা বলেন, “পশ্চিমবঙ্গ দুর্নীতিতে ডুবে রয়েছে, মেয়েদের কোনো নিরাপত্তা নেই। মুখ্যমন্ত্রী নিজে স্বাস্থ্য ও পুলিশমন্ত্রী হয়েও ঘটনার পর মেয়েদের রাতে বাইরে বেরোতে নিষেধ করেন, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।” সাধারণ মানুষকে ভয় না পেয়ে নিজেদের অধিকারের বিষয়ে সচেতন হওয়ার বার্তাও দেন তিনি।

পানিহাটির বিদায়ী বিধায়ক ও ‘ঘোষ পরিবার’-এর নাম উল্লেখ করে তিনি এলাকায় চলা ‘থ্রেট কালচার’ বন্ধ করার অঙ্গীকার করেন। তিনি জানান, পানিহাটির মানুষ যদি তাঁকে জয়ী করেন, তবে তা হবে আসলে সাধারণ মানুষেরই জয়। নিজের রাজনৈতিক লড়াই নিয়ে তিনি স্পষ্ট জানান, আরজি কর আন্দোলনের সময় গোটা বিশ্ব যেভাবে পাশে ছিল, ভোটের ময়দানেও সেই মানুষরাই তাঁর শক্তি হয়ে দাঁড়াবেন।

আশ্চর্যের বিষয় হলো, এই কেন্দ্রে তাঁর অন্যতম প্রতিদ্বন্দ্বী সিপিএম প্রার্থী কলতান দাশগুপ্ত, যিনি আরজি কর আন্দোলনে প্রথম সারিতে ছিলেন। তবে কলতানের বিরুদ্ধে কোনো কটু মন্তব্য করতে রাজি হননি তিনি। উল্টে কলতানকে ‘ছেলের মতো’ সম্বোধন করে আন্দোলনের অবদানের কথা স্বীকার করে নিয়েছেন। এদিন পানিহাটির মন্দিরে পুজো দিয়ে এবং দেওয়াল লিখনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেন তিনি। বিকেলে তাঁর বাড়িতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর যাওয়ার কথা রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *