Meeting Election 2026 | ‘অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হবে, বাদ যাবে না কোনও বৈধ নাম’, কলকাতায় বড় আশ্বাস মুখ্য নির্বাচন কমিশনারের

Meeting Election 2026 | ‘অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হবে, বাদ যাবে না কোনও বৈধ নাম’, কলকাতায় বড় আশ্বাস মুখ্য নির্বাচন কমিশনারের

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গ সফরের শেষ দিনে আজ কলকাতায় এক গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠক করল নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ (ফুল) বেঞ্চ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, অন্য দুই নির্বাচন কমিশনার বিবেক জোশী এবং সুখবীর সিংহ সান্ধু। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ আগরওয়াল।

রাজ্যে আসন্ন নির্বাচন নিয়ে জল্পনার অবসান ঘটিয়ে জ্ঞানেশ কুমার স্পষ্ট জানান, পশ্চিমবঙ্গে ভোট হবে সম্পূর্ণ অবাধ ও শান্তিপূর্ণ। কমিশনের লক্ষ্য হলো ভোটারদের মনে আস্থা ফিরিয়ে আনা এবং কোনো রকম রক্তপাতহীন নির্বাচন সম্পন্ন করা। তিনি বলেন, “আমরা নিশ্চিত করছি যে পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষ ভয়মুক্ত পরিবেশে ভোট দিতে পারবেন। শান্তি বজায় রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *